তুই না একটা চোর !
কিভাবে কিভাবে আমার হৃদয়ে প্রবেশ করে
মনটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেলি--!
তুই একটা আস্ত ডাকাত !
ভর দুপুরে/ রাত/বিরাতে ঘরে এসে
সব কিছু লুট-পাট করে নিয়ে
আমাকে এলোমেলো করে দিয়ে যাস --!
তুই একটা সন্ত্রাসী !
এটা করা যাবে না/ ওটা করা যাবে না
এইটা /সেইটা আরও কত কি-
এই সব বলে সব-সময় হুমকি দিস!
তুই একটা ছিনতাইকারী!
যখন-ই কোথাও কল্পনাতে ঘুরতে যাওয়ার প্রসঙ্গ আসে
তুই আমার পার্স হাতিয়ে ভাড়া দিয়ে দিস!
আবার রিকশাওয়ালাকে বেশি বেশি ভাড়া দিয়ে-বলিস,
মামা, মামির জন্য কিছু নিয়ে যেও!
কত্ত হারামি রে!
যখন-ই কোথাও কল্পনাতে কোন রেস্টুরেন্ট-এ যাই
তুই বিলটা আমাকে দিতে বলিস!
নয়ত ছিনতাইকারীর মত পার্সটা
হাতিয়ে নিয়ে বিল দিয়ে দিস!
যাহ! তুই যে আর কি---!?!
আসলে তুই একটা আস্ত হারামি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



