কেউ ধর্ষিত এবং টিজের শিকার হলে পর্দা/ পোশাকের প্রশ্ন আসে কেন আগে...?
ধর্মে যদি মেয়েদের পর্দার কথা বলা হয়ে থাকে তাহলে তো চোখের পর্দা আর মনের পর্দার কথাও বলা হয়েছে---? তা না করে সবাই পোশাক নিয়ে টানাটানি করে কেন ? তার মানে এই নয় যে আমি নগ্নতায় বিশ্বাসী আর হিজাবের বিরোধী -।। হিজাব বা বোরখা পরিধান করা ছাড়াও অনেক মেয়ে শালীন ভাবে চলাফেরা করে আর যারা করে না তারা ঐসব কুত্তার জাতের মত কুত্তীর জাত!
জরিপ করলে দেখা যাবে যে--এইসব নগ্ন বা অর্ধনগ্ন পোশাক পড়া মেয়েরা না , শালীন ভাবে যারা চলাফেরা করে এমন সব মেয়েরাই বেশিরভাগ সময় ধর্ষণ বা টিজের শিকার হয়!
যাদের চোখের লজ্জা নেই, মন যাদের লালসায় ভরপুর তারাই তো এ ধরনের জঘন্য কাজ করে এবং তাদের মতই এক শ্রেণী ধর্ষিতা কেন ধর্ষিত হলো তার কারন খুঁজে ...!
পরিবর্তনটা নিজ থেকেই শুরু করতে হবে!কেউ নগ্ন হয়ে চললেই কি তার দিকে তাকিয়ে লুল ঝরাতে হবে?কেউ খারাপ হলেই কি তাকে দেখে আমাকেও খারাপ হতে হবে?লাইক-
তুমি দেখাচ্ছ আমি দেখবো না কেন? তুমি খারাপ, তাই দেখে আমিও খারাপ হবো না কেন? এই ধরনের মানসিকতা নিয়ে যারা চলে সমাজের পরিবর্তন কিংবা ভাল কিছু তাদের কাছ থেকে আশা করা যায় না...!
আসলে পরিবর্তন নিজ থেকেই শুরু করতে হবে , এবং অবশ্যই সেটা মন থেকে হতে হবে, তাহলে হয়ত একদিন সমাজ থেকে অনেক খারাপ কিছু দূর হয়ে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



