আমার জন্য রাত জেগে থাকতে হবে না,
মুঠো ফোনে কথা হবে না,
দিতে হবে না কোন বার্তা,
প্রতিদিন দেখা হবে না,
কথা হবে না, ঘুরতে যাবো না,
চটপটি কিংবা আইস-ক্রিম খাবো না,
আমাকে চুড়ি কিনে দিতে হবে না,
শুধু আমি তোকে মনে করে কাঁদবো
সেই অধিকারটুকু দিবি?
বাচ্চা মেয়েদের মত কাঁদিস ক্যান হারামি শুধু এটুকুই বলবি?
ভালোবাসি বলতে হবে না,
ভালবাসতে হবে না,
আমি তোকে ভালোবেসে যাবো
আমাকে সে অধিকারটুকু দিবি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



