যদি কখনো কোন এক উদাস দুপুরে- --
হঠাৎ ঘুম ভেঙ্গে মনে পড়ে যায় আমাকে ভুলক্রমে ---
মিস করছিস বলে,যখন ফোন কিংবা মেসেজ দিতে গিয়েও দিতে পারবি না-
তখন - জানালা দিয়ে এক ফালি আকাশের দিকে তাকাস-
যে মেঘটা সে সময় ভেসে যাবে কিংবা
দেখা যাবে মনে করিস আমি সেখানেই আছি----
পারলে খুঁজে নিস আমাকে সেখানে--?
যদি কখনো কোন এক বিষণ্ণ বিকেলে--
অফিসে কিংবা দোকানে বসে -
একাকী মনে হয়- কিংবা মনে পরে যায় আমার কথা-
অনুভব করিস --সে সময়ে বয়ে যাওয়া
ঝিরিঝিরি বাতাসের মধ্য দিয়ে--
তোকে আলতো করে ছুঁয়ে যাচ্ছি--আমি- - !
দেখবি তোর চুলগুলো এলোমেলো হয়ে গেছে--
পারবি তো ----?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



