নীল আকাশের মাঝে ভেসে চলা শুভ্র মেঘগুলো
যখন তোকে ছুঁয়ে যায় আলতো করে.........
নীল নীল কষ্টগুলো তখন আমাকে জড়িয়ে ধরে দম বন্ধ করে দেয়!
মাতাল হাওয়ার এক ঝলকে তুই যখন
নতুন স্বপ্ন দেখিস -দুচোখ বন্ধ করে...
আমি তখন ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলোকে কুড়িয়ে নিয়ে-
একাকি ভেসে বেড়াই তোকে মনে করে !
এক সময় নিজেকে খুঁজে পাই- ডুবন্ত মানুষ হিসেবে......
তবুও তোকে ভালোবেসে যাই...!
তুই যখন অন্য কারো দৃষ্টিতে খুঁজিস মায়া...
আমার চোখে তখন ভেসে বেড়ায় তোর-ই ছায়া ...... !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



