মুঠো ফোনটা সারারাত বন্ধ থাকলেও
এখন আর কেউ খুব সকালে মেসেজ দিয়ে গালি দেয় না...
কিংবা ফোন করে গালি দিয়ে ফোনটাকে ভাঙ্গতে চায় না !
ফেসবুকে আসতে দেরি হলে এখন কেউ
বারবার মিস কল বা ফোন দেয় না !
একটু কিছু হলেই কেউ এখন আর ঝগড়া করে না......
কিংবা রাগ করে আনফ্রেন্ড বা ব্লক করে দেয় না !
এখন রাগ বা অভিমান করে বসে থাকলেও
কেউ সেই রাগ ভাঙ্গিয়ে, সরি সরি বলে না...
কিংবা কান ধরে অভিমান গুলোকে ফু দিয়ে দূর করে দেয় না !
এর কারন কি জানিস.........?
কারন যে তুই, এই কাজগুলো করতিস......
সেই তুই-ই তো নেই - চলে গেছিস বহুদূরে ......!
আমি একা শুধু সেই কথাগুলোকে মনে করে
তোকে আমার মাঝে বাঁচিয়ে রেখেছি যত্ন করে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




