এই হলো বাবা-মা-----!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েকদিন থেকে এই বৃষ্টি এই রোদ --মাঝে মাঝে বৃষ্টি হলে বেশ ভাল লাগে! কিন্তু বৃষ্টি থামলেই চান্দি ফাটানো যে রোদটা ওঠে তখন অবস্থা কাহিল! বৃষ্টির কারনে কাহিনীর শেষ নেই! স্কুল এ ক্লাস নিচ্ছি -শুরু হলো বৃষ্টি যদিও কাল রাত থেকেই ছিলো , হঠাৎ ফোন বেজে উঠলো -দেখি, বাপি করেছে! বললাম -বাপি তুমি? বাপজান তখন বললো - আমার বৃষ্টিবিলাসী মেয়েটা কি ক্লাস নিচ্ছে না কি বারান্দায় দাঁড়িয়ে আছে? আমি বললাম -দূর বাপি কি যে বলো না, ক্লাস নিচ্ছি! এরপর বাপজান বলে- সত্যি ক্লাস নিচ্ছিস না কি পিচ্চিদের লিখতে দিয়ে জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির পানি নিয়ে খেলছিস? কিংবা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজার চিন্তা করছিস? কি যন্ত্রণা ? অবশ্য আমি দু একবার জানালার কাছে আর মাঝে মাঝে বারান্দায় গিয়ে বৃষ্টি দেখেছি, ছুঁতে গিয়ে ছুইনি ! বৃষ্টি থেকে ১০ হাত দূরে আছি তবুও বাপজানের ভয়- তার অসুস্থ মেয়েটা বুঝি স্কুল-এ গিয়ে অনিয়ম করছে! আর মামনি ঢাকা থেকে কয়েকবার ফোন করেছে সকালেই বাসাতে, যেন বৃষ্টিতে না ভিজি ! কারন বৃষ্টি হলেই - কথা নেই, আমি ছুটে ছাদে!
এই হলো বাবা-মা! যারা ছেলে-মেয়েদের দিকে কত ভাবে খেয়াল রাখে, কত কিছু চিন্তা করে!
আর আমরা- একটুতেই এই বাবা-মার সাথেই ক্যা -ক্যু করে চিল্লা-চিল্লি করি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন
কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন