হাজী সাহেবের মেয়ে...!
১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুক্রবার বউবাজার নামে একটা বিশাল কাপড়ের মার্কেট বসে দিনাজপুরে! তাই সকাল সকাল সেই মার্কেটে যাওয়ার উদ্দেশে বের হয়েছি! পথে এক দাদীর সাথে দেখা, দেখেই উনি বললেন- হাজী সাহেবের মেয়ে কি সকাল সকাল পূজা দেখতে বের হয়েছে না কি চরকিতে (নাগরদোলা) চড়তে যাচ্ছে? মেজাজ খারাপ হয়ে গেলো, নিজেকে কন্ট্রোল করে বললাম- না দাদী মার্কেটে যাচ্ছি। এরপর-ই এক বড়আম্মার সাথে দেখা,তিনি বললেন- হাজী সাহেবের বেটি ঝেল্টি ( মানে সুতির জামা) জামা পড়ে বউবাজার যাচ্ছে! নিজেকে কন্ট্রোল না করে বললাম- আমি কম দামের জামা পড়ে মার্কেট যাই বেশি দামের জামা কিনি! আর অনেকে বেশি দামের জামা পড়ে মার্কেট যায় কম দামের জামা কিনে আনে! বলেই- রিকশা ডেকে উঠে পড়লাম!
হায় রে মানুষ! হাজী সাহেবের মেয়ে কি করতেছে না করতেছে সেইটা দেইখা বেড়ায়! আরে নিজের মাইয়ারা কি করতেছে সেইটা দেখ রে বাবা...।। অথচ এই পাড়াতেই আমাকে হাজিয়ানী বলে ডাকা হয় এবং তারাও ডাকেন!
বাপি যখন হজ্বে গেছে তখন একদিন পা কেটে যাওয়ার কারনে ডাক্তারের কাছে যাচ্ছিলাম, সে সময় ও এই দাদী আমাকে দেখে বলেছিলো- বাপ হজ্বে গেছে বেটি কি এখন মার্কেটে যাচ্ছে? বলেছিলাম- না ডাক্তারের কাছে যাচ্ছি...! তখন চুপ!
আজিব সব মানুষ! ভাগ্যিস আমি স্কার্ট পড়ে বা গলায় কিংবা একদিকে ওড়না নিয়ে রাস্তায় নামিনি তাহলে তো এরা না জানি কি কইতো ......?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন