somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহারে ফ্যাশন এবং হুমকি ! (কয়েকদিন আগের ঘটনা)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সঞ্চয় অফিসে বসে আছি মামনির সাথে, সামনেই একটা মোটকা ছোকরা বসে ছিল তার মায়ের সাথে! কিছুক্ষন পর ছোকরা মায়ের সাথে উঠে দাঁড়ালো -সামনে তাকাতেই দেখি ছোকরার প্যান্ট প্রায় খুলেই যাচ্ছে- হুশ নাই!এমন বিব্রতকর অবস্থা!যতখন ছোকরা দাঁড়িয়ে কাজ সারছিলো ততক্ষণ মাথাটা নিচু কইরাই থাকতে হইলো!বুঝতে পারছিলাম আরো অনেকে ফিসফাস করছে!মনে হচ্ছিলো - ছোকরার প্যান্টটা টাইনা খুলে দেই- নাইলে কইসা একটা থাপ্পর মারি!
স্কুলে এক ম্যাডামের বান্ধবি আসে! এই আর এক খাচ্চরনি! এক সাইডে ওড়না পড়ে -! এমন বাজে লাগে দেখতে! এত বিব্রতকর অবস্থা এবং আমরা সবাই এত লজ্জা পাই যে তার সাথে বেশিক্ষন কথা বলি না! কয়েকবার কয়েকজন বলা সত্ত্বেও তিনি তার স্টাইল পরিবর্তন করেন নাই!
জানি- এটা এখন অহরহ ঘটছে / ফ্যাশনের নামে নোংরামি চলছে!
তবুও চোখের সামনে এইসব দেখে বিব্রত হলে মেজাজ ঠিক থাকে না!
মনে হয় কইসা একটা-----!
যদিও এই লেখাটা ফেসবুকে আসার পর আমি বিব্রত হয়েছি! কারন বাসার ছাদে তোলা ওড়না গলায় নিয়ে এরকম একটা ছবি আমার ফেবু অ্যালবামে একদম প্রথম ফেবু ব্যবহারের দিকে আমার এক ভাই রেখেছিলো! আমার মনে ছিলো না! এবং প্রাথমিক অবস্থায় ছবিটা যে পাবলিক করা ছিলো তাও খেয়াল করিনি! কারন প্রথম থেকে আমার ফেবু সেই ভাই-ই চালাতো! এবং প্রাথমিক অবস্থায় এই ফেবু ব্যবহারের অনেক কিছুই তার বা আমার জানা ছিলো না! এবং কিছুটা জানার পরও যে সেটিংস এ পরিবর্তন করা হয়নি এটাও একটা ভুল ছিলো! আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে কেউ একজন কমেন্টে ঝড় তোলে! তবে আমি আমার ভুলটা স্বীকার করি! আমি তাকে কিছুতেই বোঝাতে পারিনি -ভাই আমি কখনোই বাইরে বা রাস্তায় ওড়না গলায় দিয়ে ঘুরি না! ওটা বাসায় তোলা ছিলো আর ভুল ছিলো -সেটা পাবলিক প্লেসে দেয়া! কিন্তু তাই বলে এই নয় আমি এভাবেই ঘুরে বেড়াই কিংবা এই নিয়ে কিছু লিখতে পারবো না! কিন্তু তিনি তা মানেন নি! এবং শুধু তাই নয় এই নিয়ে তিনি আমাকে হুমকিও দিয়েছেন-আমার ছবি সব জায়গায় শেয়ার করে দিবেন আমাকে বিপদে ফেলবেন, ধোলাই দিবেন! আরও কত কি! তিনি আমার ফ্রেন্ড লিস্টে নেই আবার ফেক আইডি দিয়ে হুমকি দিয়েছেন! এবং এটা কিছুটা স্পষ্ট যে তিনি অন্য কারো (আমার কোন এক বন্ধুর) সাথে শত্রুতার সুত্র ধরে আমাকেও বিপদে ফেলতা চাইছেন!
আসলে বিভিন্ন দলের নেতারা যেমন এ -ওকে যখন-তখন হুমকি দিচ্ছে, তেমনি দেশের সাধারণ মানুষেরাও যেন হুমকি কে আজ ডাল-ভাতের মত মনে করছে! যে যখন পারছে -যাকে খুশি হুমকি দিচ্ছে!
আমি সাধারনত রাজনীতির বিষয়ে লিখিনা, ফেবুতে থাকা কোন ব্যাক্তিকে আক্রমন করে লিখি না-! যা লিখি তা আমার চারপাশে ঘটে যাওয়া ঘটনা বা সমাজের মধ্যে হচ্ছে এমন কোন অন্যায় নিয়ে লিখি! আমার কথার সাথে সবাই একমত হবে এমন নয়, সবার কমেন্ট আমাকে মেনে নিতে হবে এমন-ও নয়! আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি, এবং মানুষকে সচেতন করতে পারি- এইতো হওয়া উচিৎ! কিন্তু কেউ কেউ সেই লেখার সুত্র ধরে- একদম ব্যাক্তিকেই আক্রমন করে বসছে- দিচ্ছে হুমকি!
আমি কি/ কেমন তা আমি ভাল করে জানি- এবং আমার চারপাশে থাকা মানুষগুলো জানে আমি কেমন, ফেবুতে যারা চিনে তারাও জানে আমি কেমন-! এর বাইরে গিয়ে কেউ যদি আমাকে বেশ্যা (যারা এই লেখা পড়বেন -দুঃখিত এমন স্ল্যাং ইউস করার জন্য) বানাতে চায়- আমার ক্ষতি করতে চায় বানাক, করুক!
আমি আল্লাহ্‌ ছাড়া কাউকে ভয় পাই না! যারা হুমকি দিচ্ছেন তাদের উদ্দেশে শুধু আল্লাহ্‌র কাছে হাত তুলে এই দোয়াই করতে পারি- আল্লাহ্‌ তাদেরকে হেদায়েত দান করুন! আর আমাকে এইসব জালিমদের হাত থেকে রক্ষা করুন!
" ইয়া আজিজু/ ইয়া গাফুরু" ---!


৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×