মন ভাল নেই।। ভাল লাগছে না কিছুই
তুই যে অনেক দূরে চলে গিয়েছিস
দূর ঘোড়ার ডিম ... কেন ভাল লাগছে না?
সময় গুলো কেন এমন এলোমেলো হয়ে যাচ্ছে
কেন রোজ রোজ পুরনো স্মৃতির মাঝে তোকে খুঁজে বেড়াই?
অপেক্ষায় থাকি- তুই আসিস না সেথায়
রাগে/ অভিমানে কষ্টে বুকের ভেতর থেকে
চাপা কান্না ভেসে আসে
সকাল/দুপুর/বিকেল/ সন্ধ্যে চলে যায়
বিষণ্ণ মনে বিছানায় যাই...
কিছুক্ষন পুরনো মুঠোবার্তা গুলি পড়ি
এরপর সামনের দেয়ালের দিকে তাকিয়ে থাকি
নির্ঘুম রাত কেটে যায় এভাবেই
প্রতিদিন-ই এভাবে নিঃশেষিত হই
হয়ে যাই নিঃস্ব ...
তবু ভালোবেসে যাই রে পাগল...
তবু ভালোবেসে যাই--
তুইহীন জীবনটা এভাবেই কেটে যাচ্ছে
আশা/ নিরাশার দোলায় দুলতে থাকি
দিন দিন নিরাশার পাল্লা বাড়ে
আর আশার পাল্লা ভরে যায় একরাশ হতাশায়
এরপরও কেন জানি ভুলতে পারি না
মাঝে মাঝে বিরক্ত হই-
কারন তুই তো দিব্বি আছিস---
হয়তো স্বপ্ন কুড়াচ্ছিস অন্য কোথাও
উড়ছিস নতুন কারো আকাশে ...
আর আমি - সেই থেকে ভাবছি তো ভাবছি ...
এ ভাবনার যেন শেষ নেই রে...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



