জানতাম তুই উইশ করবি না কিন্তু
প্রতিবারের মত তুই আমাকে উইশ করবি এই অপেক্ষায় বসে থাকাটাও আমার ভাল লাগে-
কারন কি জানিস? কারন অপেক্ষাটা তো তোর জন্য- তাই!
সেই আগের মতই দুজন দু প্রান্তে - ...
দেখছিও সেই আগের মতই শুধু ছবিতে
আর কথা হচ্ছে বা কখনো
কিন্তু অচেনা সেজে --
একটুখানি ছুঁয়ে দেখা কিংবা হাতে হাত রেখে পাশাপাশি বসে থাকা সেতো আমার কপালে ছিলো না
কিন্তু তবুও আমরা আমাদের অনুভবের - ভালোবাসার আর ভালোলাগার স্পর্শ দিয়ে কতবার দুজনে দুজনকে ছুঁয়ে দিয়েছি
কতবার পাশাপাশি বসে গল্প করেছি- খুনসুটিতে মেতে উঠেছি -!
হয়ত আজ সব-ই অতীত হয়ে গেছে তুই চলে যাওয়াতে -! কিন্তু কই আমি তো সব কিছু ভুলে যাইনি
আজও তো আমি অপেক্ষায় বসে থাকি তোর- !
আজো আমি বিচরণ করি সেই ভালোবাসার রাজ্যে -
যা তুই আমি দুজনে মিলে গড়েছিলাম
আজও বৃষ্টি ভেজা রাতে-কিংবা নিঃসঙ্গ দুপুরে আমি তোকে ভাবি
ভাবি কোন একদিন আবার তোর হাত ধরে ভিজবো আমি
আর তুই ডুব দিবি আমার বৃষ্টি ভেজা চোখে
ভাবি হয়তো কোন একদিন নিঃসঙ্গ দুপুরে
তুই হুরমুরিয়ে এসে ফোন করে আমাকে চমকে দিবি- !
জানি না আমার সেই ইচ্ছেগুলো কখনো আর পূরণ হবে কি না
তবু আমি ভাবি- স্বপ্ন দেখি- আশায় বাঁচি --!
সবাই পুরনোকে ভুলে নতুনকে আগলে নেয়-
আমি সেই তোকেই আগলে রাখছি পুরনো হতে দিবো না বলে-!
না আমার কাছে তুই পুরনো না
কারন আমি তোকে প্রতিদিন দেখি-প্রতিদিন ভাবি
প্রতিদিন সেই আগের মতই ভালোবাসি বলি- !
নতুন বছরে তুই কি করছিস জানি না
কিন্তু আমি তোকেই আগলে রাখছি আমার ভেতরে!
ভাল থাকিস রে পাগলা! শুভ কামনায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



