> কাল বাসার ছাদে পাড়ার পুচকে পোলাপানদের নিয়ে একটা প্রোগ্রাম হবে (আয়োজনে এ পাড়ার পুচকে পোলাপানদের কমন বাপ্পি মানে আমার বাপজান)
> তো কিছুক্ষন আগে বাপজান জিজ্ঞেস করলো- কি রে তোর এ বছরের প্লান কি?কাল কি বলবি?
> বললাম- পালাবো!
>বাপজান- মানে? তুই এর আগেও এই কথা বলছিস!
>অমা!আমি দেখলাম-মরছি এইবার, তাড়াতাড়ি বললাম-
>আরে বাবা পালাতে পারবো না দেখেই তো এই কথা বলি বারবার!এইখানে একটা ইমো হবে বাপ্পি!
> কিসের ইমো? তোকে সকালে দেখলাম একা একা হাসছিস!
> খাইছে তো! বুকে জোর নিয়ে বললাম- আমাকে ফলো করা হচ্ছে কেন?
> ফলো মানে? তুই একা একা হাসছিস! তোর সমস্যাটা কি?
>বললাম- কাল একজনকে পচিয়েছে-সেইটা মনে পড়লেই হাসি পাচ্ছে-বলেই আবার হাসি!
> দিন দিন বেশি ফাজিল হচ্ছিস!
>বললাম- ঠিক আছে তাহলে কিন্তু পালিয়েই যাবো- বলেই মাইর যদি পড়ে এই ভয়ে ছাদে পালাই! !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



