আজ তোর পাশে গিয়ে বসতে ইচ্ছে করছে খুব
কল্পনার জগতের মত নয় - যেটা আমরা করতাম
সত্যি সত্যি একদম বাস্তবে তোর পাশে গিয়ে বসতে ইচ্ছে করছে!
তোর সব কষ্ট গুলোকে নিজের করে নিয়ে
তোকে ভালবাসতে ইচ্ছে করছে !
জানি সেটা সম্ভব নয় -
হয়ত কোনদিন-ই আমার এই ইচ্ছেটা পূরণ হবে না!
সারা রাত জেগে বসে বসে তোর কথাই ভাবলাম
তুই এমন একটা দেয়াল তুলে দিয়েছিস রে
যে -সেটা অতিক্রম করে আমি তোর হাতে হাতটাও রাখতে পারছি না!
পারছি না তোর বুকে মাথা রেখে কাঁদতে ......... !
তবুও তোকে বলি-
একটা কথা রাখবি আমার?
যদি কখনো তোর কাঁধে মাথা রেখে একটু কাঁদতে চাই
আমাকে সেই সুযোগটা দিস......।।
কিংবা তোর যদি কখনো কান্না পায়
আমার কাছে আছিস...।
আমার কাঁধে মাথা রেখে তোর সমস্ত
কষ্ট গুলোকে ঝেড়ে ফেলিস.........।
আমি আলতো করে তোর চোখের পানিটুকু
মুছে দিয়ে তোকে কাছে টেনে নিবো......।।
দুখের দিনে উদাস মনে.........
যখন তুই একলা হয়ে পড়বি.........
তখন আমায় একটু মনে করে ডাকিস
আমি আসবো তোর কাছে ...
নির্দ্বিধায় চলে আসবো রে--
তোর কষ্টের সবটুকু নিজের করে নিতে!
আমি আসবো তোর দুচোখের
পানিটুকু মুছে দিতে......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



