>> আবারো যৌতুকের আগুনে বারবি কিউ এর মত ঝলসে মেরে ফেলা হল- কুমিল্লার তাছলিমাকে! একটা মানুষের গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে ঝলসে মেরে ফেললে কি রকম অনুভূতি হয় তা কি অই অমানুষ/ জানোয়ারগুলা জানে?
>>আমি সত্যি এবার পুরুষদের নিয়ে লিখতে চাই- না কোন উস্কানী নয়, ক্ষোভ/ ঘৃণা কষ্ট থেকে বলছি, লিখতে চাই, ভরপোষন দিতে পারেনি বলে স্ত্রী তার স্বামীকে ঠেঙ্গিয়ে হাত/ পা ভেঙ্গে ফেলেছে! মোহরানার টাকা শোধ দেয়নি বলে- রাতের আঁধারে স্বামীর গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে বারবি কিউ এর মত ঝলসে দিয়েছে, রাতের পর রাত যা স্বামী বউকে ভোগের নামের ধর্ষণ করেছে , সেই স্ত্রী এবার ধর্ষণ করুক স্বামীকে ! যে মেয়েরা পথে-ঘাটে নির্যাতিত / ধর্ষিত হচ্ছে, যাদের মুখে এসিড ছুড়ে মারা হচ্ছে, সেইসব মেয়েদের দ্বারা সে সব ছেলেরা এবার নির্যাতিত/ ধর্ষিত হোক, তাদের মুখে মেয়েরা এসিড ছুড়ে মারুক... এরপর সেই সব মেয়েদের নিয়ে আমি লিখবো... লিখবো দেখো- ছেলেরাও মেয়েদের দ্বারা নির্যাতিত হচ্ছে!
>>কিন্তু নাহ্! এসব কিছুই ঘটবে না, যা ঘটার তা অই অবলা/ বোকা-সোকা মেয়েদের সাথেই ঘটবে! আর আইন? আইন বলে কি কিছু আছে? দেশের ৩ নেত্রী মহিলা হয়েও কি নারীদের জন্য কিছু করতে পেরেছে? তাহলে আর কি? চলুক এভাবেই ঝলসানো/ পোড়ানো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




