মনের মাঝে প্রতিদিনের কিলবিল করা ভাললাগার অনুভূতিগুলির মিছিলে তুই যতই ১৪৪ ধারা জারি করিস না কেন...
আমি বারবার সেটা ভেঙ্গে ফেলবো ...
রোজ তোকে যন্ত্রনা দিয়ে এই ধারা ভেঙ্গে আত্মসমর্থন করাবো... !
চোখ গরম করে যতই তুই আমাকে পাহারা দিস না কেন...
আমি সেই গরমের থোড়াই কেয়ার করি... !
তোর হুমকি শুনতে হবে...
এসব ভাবনা আর চিন্তাগুলিকে অগ্রাহ্য করে
আমার মনের আকাশে ভালোবাসার ঘুড়িটা উড়াবোই...
তুই ধরতে গিয়েও ধরবি না জেনেও সুতো ছেড়ে দেবো তোর নাগাল পর্যন্ত ...!
আমার আকাশে টাঙানো থাকবে প্রতিদিনের প্রকাশিত
আর অপ্রকাশিত রাগ/ অভিমানের/ জ্বালা / যন্ত্রনার/ গুন্ডামির/
ভাললাগার/ ভালবাসার নানা অনুভূতির বিলবোর্ড........!
তুই কতবার ফুঁ দিয়ে তা ভেঙ্গে ফেলবি...
আমি সেটাই দেখবো ... হু?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




