মনে মনে সবসময় চাইতাম আমাদের যেদিন দেখা হবে... সেদিন যেন আকাশটা মেঘলা থাকে... হু হু করে মাতাল করা বাতাস যেন থাকে... আর সাথে ঝুম বৃষ্টি ! মেঘলা আকাশকে সঙ্গী করে...মাতাল করা বাতাসের স্পর্শে ... এলো চুলে দু’জনে রিকশায় করে দূরে কোথাও যাবো... খুঁজে নেবো কাশবনের পাশে বয়ে যাওয়া এক নদীকে...! রিকশা থেকে নেমে নরম ঘাসে পা ফেলে পাশাপাশি দু’জনে দু’জনের আঙ্গুলের স্পর্শে জড়িয়ে হেঁটে যাবো... ঘাটে বাঁধা নৌকা পর্যন্ত ... ! মাঝে ঘাস পাতা দিয়ে তুই আমার পায়ে পড়িয়ে দিবি পায়েল... হাতে চুড়ি... কাশবন থেকে কাশফুল ছিড়ে নিয়ে পড়িয়ে দিবি আমার এলো চুলে... আমি আলতো করে কাশফুল ছুঁয়ে দেবো তোর কপালে...! এরপর দু’জনে নৌকায় গিয়ে বসবো... আমার হাত ধরে তুই নিয়ে যাবি... নৌকায় বসতে না বসতেই শুরু হবে টিপটিপ বৃষ্টি ...ভাবতো... কি দারুন সেই দৃশ্য ... ! নদীর পানিতে বৃষ্টির অপরূপ খেলা... আমি দু/ এক ফোঁটা পানি হাতে নিয়ে ছিটিয়ে দেবো তোর মুখে...! কিছুক্ষন পরেই যখন ঝুম বৃষ্টি হবে... তুই উতালা হয়ে উঠবি... আমাকে বৃষ্টির পানি থেকে বাঁচাতে ... যদি জ্বর হয় এই চিন্তায় তুই চিল্লা-চিল্লি শুরু করবি...! আর আমি ভেতরের দম বন্ধ করা সব কষ্টগুলোকে ভুলে...প্রান খুলে হেসে উঠবো...... !
আহ্! মেঘলা বাতাস... কাশবনে বৃষ্টি ... নৌকায় বৃষ্টিতে ভিজে দু’জনের চোখে ডুব দেয়া... এরপর আবার রিকশায় করে বাড়ীর পথে... রাস্তায় কোন এক দোকানে দাঁড়িয়ে এক কাপ চায়ে ভাগ বসানো... আমার জোরাজুরিতে আইস্ক্রিম কিনে দিতে তুই বাধ্য ... যতটুকু খাই তার থেকে বেশি তোর নাকে ঘষে দেয়া...
তোর চিৎকার...
সব মিলিয়ে সাধারণ কিছু ছোট্ট ব্যাপার ...
কতটা অসাধারণ যে হতে পারতো... সেটা তুই জানিস?
হু... শুধু তোর কারনেই সব কিছু থেকে বঞ্চিত হচ্ছি আমি... !
কি হত রে আমার আশ্বিন হলে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




