কি জানি কি হয়েছে বালিকার...
তাই শুধু ভালোবাসি ভালবাসি বলতেই থাকে...
যন্ত্রনাবিগ্ধ বালক... সত্যি সত্যি যন্ত্রনায়
না কি ভয়ে... না কি অন্য কোন কারনে
সে কি হুঙ্কারে বারবার বালিকার মুখ চেপে ধরে...
রাগ-অভিমানে বালিকা বারবার ফুঁসে ওঠে...
মনে মনে ভাবে - ভালবাসবো না আর...
কিন্তু পরক্ষনেই আবার কি যে হয়...
বলে ফেলে ভালোবাসি ...
এরপর ভয় আর আশঙ্কায়
অপেক্ষা বালকের হুঙ্কারের...
হাহহা বালক কোন একদিন অলস দুপুরে...
বিষণ্ণ বিকেলে ... সন্ধ্যার উদাসীনতায় ...রাতের নির্জনতায়...
তুমি ঠিক-ই বুঝে যাবে
আমার চেয়ে বেশি ভাল আর কেউ বাসে নি তোমায় ...
অন্য কাউকে এতটা কষ্ট দাওনি তুমি
যতটা দিয়েছো আমায়... !
তোমার অদ্ভুদ আচরণ আমাকে স্তব্ধ করে দিয়েছিলো
আমি তো মুক্তি-ই চেয়েছিলাম বালক...
সব কিছু থেকে ...
তুমি-ই চেয়েছিলে...খামোখা অন্য একটা রেশ টেনে রাখতে...
বলেছিলাম না...।।
অথচ দেখো ঠিক ঠিক সেই আগের মতই আমি
অক্টোপাসের মত আঁকড়ে ধরে আছি তোমায়...
তোমারি আড়ালে... !
তোমার সাহসের বড়াই তুমি কর,
আমি বলি অমন সাহসের বড়াই ভিতুরাই করে
যারা সময়ে সাহসিকতার পরিচয় না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়...
আমার দুঃসাহস আছে বালক-
তাই শত হুঙ্কারেও বলতে পারি- চিৎকার করে বলতে পারি ভালোবাসি ...
সবার সব ক্ষমতা থাকে না...
যেমন তোমার নেই বাস্তবতার মুখোমুখি হওয়ার ...
কিন্তু আমার আছে চিৎকার করে ভালোবাসি বলার ক্ষমতা ...
তুমি হুঙ্কার আর হুমকিতে আমাকে দগ্ধ করতে চাও...
দম বন্ধ করে মেরে ফেলতে চাও...
আমি ফাঁকফোকর গলিয়ে বেড়িয়ে এসে বলি- ভালোবাসি ...
তুমি আমাকে অপমান কর... অবহেলা কর,
আমার প্রতি উদাসীনতা দেখাও ...
আমি তোমাকে ভালোবাসা দিয়ে দিয়ে ডুবিয়ে দেই...
তুমি পারো না সেই ভালোবাসার মুখোমুখি হতে...
তাই বকবক...হুঙ্কার আর হুমকি না দিয়ে অন্যদিকেই যাও...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




