> কেমন আছিস?
>খোঁজ নেয়া কি শেষ হয়নি? এইবার অফ যা! আচ্ছা, অন্য কারো মেসেজ কি এখানে দিয়েছিস?
> এত ত্যাড়া কথা বলিস কেন? তোরেই মেসেজ দিছি! অপরাধ হইছে?
>হু হইছে! আর ১০০বার ত্যাড়া কথা বলবো , দরকার হলে গালিও দেবো!
>হহাআহা! দে গা গালি... !
>এত জ্বালাতন করিস কেন?
>শুনতে চাস কেন করি?
>হু
>সত্যি শুনতে চাস?
>বললাম তো হু!
> আমার ইচ্ছে!
>মানে কি?
>মানে কিছু না!
>অই বলবি? না কি তোর মাথার চুল ন্যাড়া করে দেবো?
>কেন তুই কি নাপিত্নী না কি?
>দেখ মেজাজ খারাপ করাবি না কইলাম, গালি দিমু কিন্তু!
>দে না গালি! তুই কি গালি দিতে জানিস?
>অই না জানলেও, মানুষের কাছ থেকে শিখে গালি দেবো...
>>এইভাবে বার্তায় বার্তায় চলে... অহেতুক রাগারাগি... একজন জানতে চায়, কেমন আছি? তাকে বলা হয় না কিংবা কি করে বলি- “ খুব খারাপ আছি” ! তাকে কিছুতেই জিজ্ঞেস করা হয়ে ওঠে না -“ তুই কেমন আছিস”?
এভাবেই------
দিন শেষে রাতের আঁধারে মেয়েটির অনুভূতিগুলি লেপ্টে যায় চোখের কাজলে...
আর রাত শেষে ভোরের আলোয় ছেলেটির অনুভূতি গুলি .........
নিকোটিনের ধোঁয়ায় উড়তে থাকে...!
ধোঁয়াশা থেকে ধোঁয়াশায় ...
কাজলের কালো কুয়াশায় ডুবতে থাকে ছেলেটি আর মেয়েটির স্বপ্নগুলি... !
ছেলেটির একলা ঘরে... একলা চায়ের কাপে...
মেয়েটির ঝুল বারান্দায় এক একটা বিষণ্ণ বিকেলে ......
দুজনের মায়া আজোও তবু লুকোচুরি খেলে বেড়ায় দুজনের অজান্তে ......
ভুলে ভুলে ছুঁয়ে যায় আবার তারা একে অপরকে... !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



