ছোট্ট ছোট্ট কিছু ইচ্ছে বা শখ ছিল মেয়েটার...
হাত ভর্তি ডজন খানেক চুড়ি...
যেন সেই চুড়ির রিনিঝিনি শব্দে ছেলেটার ঘুম ভাঙ্গে প্রতিদিন... !
রুমঝুম শব্দ তোলা এক জোড়া নূপুরের ......
যাতে, কোথায় তুই...কোথায় তুই ডাকটার সাথে সাথে
পায়ে থাকা সেই নূপুরের ঝম ঝম শব্দ তুলে মেয়েটা এক ছুটে ছেলেটার কাছে আসতে পারে...
কিংবা ছেলেটা মেয়েটার নূপুরের শব্দ শুনে তাকে খুঁজে নিতে পারে...
চুড়ি আর নূপুরের ঝঙ্কারে ছেলেটা যেন সব সময় উতালা থাকে মেয়েটার জন্য...
আর মেয়েটা যেন সারাক্ষন তার মন ছুঁয়ে থাকে...
ভাললাগা আর ভালোবাসায় মিলেমিশে থাকে...।
কিছু কালো ক্লিপ... দিয়ে আটকে থাকা মেয়েটার অবাধ্য চুল...
ছেলেটার দুস্টমিতে ক্লিপ খুলে ছাড়া পাওয়া উত্তাল হাওয়ায়
চুলগুলির মাঝে ছেলেটার লুকোচুরি খেলা...!
ছোট্ট একটা টোনাটুনির ঘর... এক বিছানায় একটা বালিশ... একটা কম্বল...
মেয়েটার কোমরে শাড়ীর ভাঁজে থাকা একটা ছোট্ট চাবির গোছা...
ভালোবাসার মানুষটিকে ঘিরে থাকা নানা স্বপ্ন...
ছেলেটার একলা ঘরে সংসার সংসার খেলা... রান্না-বান্না আরো কত্ত কি...
ভালোবাসা মিলেছিলো... মিলিয়ে গেছে তা আবার ...
মিলেনি শুধু সেই চুড়ি/ নূপুর /কালো ক্লিপ/ এক গোছা চাবির থোকা ...
করা হয়নি ছেলেটার সাথে তার একলা ঘরে সংসার সংসার খেলা...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


