উহু শাড়ি না গয়না না... রেস্টুরেন্টের খাবার না...
এটা না সেটা না... কিছু চাই না...
কিছু বলতে হবে না... মেসেজ ও না...
শুধু আমার মন খারাপের সময়গুলিতে একটু পাশে বসিস...
আলতো করে হাতটি ধরে বোকা বোকা হাসি দিস ... !
রাগ হলে অভিমানে ভেঙ্গে পড়লে... বিরক্ত হয়ে কপাল কুঁচকে ...
গাল ফুলিয়ে... এলো চুলে বসে রইলে ...
আঙুলের টোকা দিয়ে নাকটিতে খোঁচা মারিস...
আলতো করে চুলগুলি ধরে আরো বেশি এলোমেলো করে দিস... !
হাপুস হুপুস করে কাঁদতে থাকলে তোর কাঁধটাতে একটু মাথা রাখতে দিস...
ইচ্ছে মত যতক্ষন খুশি কাঁদতে আমায় দিস...!
ঘুম না এলে দূ’চোখের মাঝে একটু ফুঁ দিয়ে দিস...
ক্লান্ত দূ’চোখে একটুখানি আবার ডুব দিস...!
আর কিছু না... আর কিছু না...
অমন মায়াময় ভালোবাসার একটু ছোঁয়া আমায় দিয়ে দিস.........।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



