একটুতেই মাথা গরম করে বকা দিয়ে মেয়েটাকে কষ্ট দিয়ে ছেলেটাও শান্তি পাচ্ছে না... কেন যে এরকম করে!! বকা দেয়ার সময়/ গালি দেয়ার সময় তার দুনিয়ার কোনদিকে খেয়াল থাকে না... আর এখন ভুল করছি ভুল করছি এই ভাবনায় কতটা সময় পার হয়ে গেল... কতগুলো মেসেজ দিয়ে সরি বলেছিল... আসলে ভুলটা তো মেয়েটার না... মজা করতে করতে সে নিজেই সিরিয়াস হয়ে যায়... আর দোষ চাপায় বোকা মেয়েটার ঘাড়ে... রাতে মেয়েটাকে ফোন দিল... কিন্তু ফোন বন্ধ... বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে... রাত গভীর হচ্ছে... চোখ ভিজে যাচ্ছে... ধুস্ শালা মনে হচ্ছে নিজের মাথায় নিজেই জুতা মারি... এভাবে বিরবির করছে ছেলেটা... ভোর ভোর সময়ে মেসেজ এর টুংটাং শব্দে চমকে উঠে ছেলেটা... এরপর-ই সাথে সাথেই ফোন... কে এত রাতে...? ভাবতে ভাবতে ফোনটা হাতে নেয়... চমকে ওঠে... পাগলীটার ফোন...! তাড়াতাড়ি কেটে দেয়... এরপর মেসেজটা পড়ে... “ কাউকে এভাবে বলে কেউ”? কতবার সরি বলেছিলাম! তুই একটা আস্ত কুত্তা।। ফোন ধরিস না কেন? না কি অন্যদিকে বিজি...?
>না রে না... কোথাও বিজি না সোনামণি ... বিশ্বাস কর- রাতে তোকে ফোন দেই কিন্তু তোর ফোন বন্ধ... সেই তখন থেকে ভাবছি- ভুল করেছি ভুল করেছি... মেসেজ দেবো কিন্তু ঘুমাচ্ছিস ভেবে আর দেইনি... তুই এখনো ঘুমাস নাই কেন সোনামণি ? ঠিক বলেছিস আমি আসলেই কুত্তা...
> হু কুত্তাই তো... বিলাই... শিয়াল... কাউয়া... হাম্বা... গাম্বা... সব...
>হু সব... প্লিয এখন একটু শান্ত হো... লক্ষী বউটা আমার...
>তুই একটা খারাপ ... ভয়ঙ্কর নিষ্ঠুর ...
>তোর জন্যই তো এমনটা হল বিল্লিটা......
>আমার জন্য...? আমার যে কাঁদতে কাঁদতে জ্বর এসে গেছে- তুই জানিস না কাঁদলে আমার জ্বর হয়...?
>বাচ্চাদের মত কাঁদিস কেন তুই...? আর আমি যে খাইনি কিছু...
>তোকে কি আমি খেতে বারন করেছি না কি রে শয়তান...
>তাহলে তুই এত কাঁদলি কেন...
>তুই আজেবাজে কথা বললি কেন...?
>বলছে না হয় একটু...
>একটু না অনেক বলেছিস...
>অই অই এখন ঝগড়ার মুড নাই... খুদায় মরে যাচ্ছি রে...।
>মরে যা... কুত্তা... বিলাই...
>মরলে কাঁদবি না...
>না... আর আমি যদি মরে যাই... আমার যে এত্ত জ্বর ...... তখন কি করবি? কাঁদবি ...
>না আমিও কাঁদবো না...
> তা কাঁদবি কেন রে শয়তান... আর একটা ইয়ে জুটাবি যে... ফুর্তি করবি
>কি করবো বল...? একা ক্যামনে থাকবো... ?
>অই অই যা... বিয়া কর যা... আমি মরে যাই... বলেই মেয়েটা কাঁদতে থাকে...
>অই অই ছেলেটা চিল্লাইতে থাকে... একদম কাঁদবি না কইলাম... শয়তান্নী... ধান্দাবাজি।। কাইন্দা জ্বর বাড়াবি আর কইবি-- সেবা কর... চুপ কর সোনামণি চুপ কর... আয় বুকে আমার আদুরে বিল্লিটা...
>না আসবো না...
>আসবি না... আমি কিন্তু কইলাম সব কিছু ভাইঙ্গা... না খাইয়া মইরা থাকুম... আসবি না...
>এইবার মেয়েটার সব বাঁধ ভেঙ্গে যায়... হাপুস-হুপুস করে... কাঁদতে কাঁদতে ছেলেটার বুকে ঝাপিয়ে পড়ে...।
>গাধি... কষ্ট পাস... তবুও চুপ করে দূরে বসে থাকিস...
>তুই এত বকিস কেন? আর এত গালি দিস কেন...।
>বা রে লক্ষ্মী পেত্নীটাকে একটু বকতেও পারবো না...? গালি দিতেও পারবো না...
>না কিছু বলতে পারবি না... আমি শুধু খামচামি করবো...
>ইসস্ তাহলে আবার ঢং করে দূরে গেলি কেন রে গাধিটা...
>তুই কাছে আসবি দেখে... কিন্তু তুই তো খারাপের খারাপ... এত্তগুলা কষ্ট দিস...
> হহাহা আমি খারাপ হলে বুঝি তোর ভাল লাগে না...বিল্লি... আর আমি তো জানি আমার আদুরে বিল্লিটা আমাকে ছেড়ে থাকতে পারবে না...
> ও তাই বুঝি এমন করিস... একদিন আমারো দিন আসবে... বুঝলি... যা এখান থেকে...
>অই দেখো আবার গাল ফুলাচ্ছে... আসো সোনামানিক... বুকে আসো আমার... আসো আদুরে বিল্লি...
>অই অই খবরদার তুমি বলবি না......
>হাহহা ওকে আয় বুকে আয় বিল্লি... এই দেখ তোকে বুকে নিয়ে চুলে বিলি কেটে বাচ্চাদের মত করে ঘুম পাড়িয়ে দিচ্ছি......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



