>নে বাবা! পার্লারে গিয়েছিলাম একটু। ঢুকেই দেখি কমন রুমেই এক মেয়ে বউ সাজছে আর তার পাশে একজন পার্টি মেকআপ করছে। আমার কাজ এখানেই, তাই যে মেয়েটা পার্টি মেকআপ করছে তার পাশের চেয়ারে বসলাম। টেবিলে মেয়েটির ফোন রাখা, মেয়েটির তখন চোখে মেকআপ চলছিলো, আমি বসতে না বসতেই আমার ফোন বেজে ওঠে, স্ক্রিনে দেখি ভাতিজা আরিফের ফোন, ফোনটা রিসিভ করে, হু আরিফ ৫টায় যাবো, বাসায় তাড়াতাড়ি আসিস ( ভাতিজা আরিফকে নিয়ে বিকেলে একটু কাজে বাইরে যেতে হবে) বলতে না বলতেই পাশে বসা মেয়েটা ঝট করে চোখ খুলে ফেলে চিৎকার দিয়ে ওঠে- আমার আরিফের সাথে আমার ফোন দিয়ে আপনি কি কথা বলেন?!
>হায় হায়! আমি সহ সবাই পুরাই থতমত! নিজেকে সামলে নিয়ে বললাম- ম্যাম, আমি আপনার আরিফের সাথে না আমার ভাতিজা আরিফের সাথে কথা বলছি, ফোনের রিং টোন শুনেও কি বোঝেন নি? বাই দা ওয়ে- আরিফ আপনার?
>>এইবার মেয়েটা লজ্জা পেয়ে বলে ওঠলো- আরিফ আমার হাজব্যান্ড! ওকে বলেছিলাম বাবুকে রেডি করে রাখতে, গভীর চিন্তায় মগ্ন ছিলাম চোখ বন্ধ ছিল, ফোন টেবিলে, তাই ভুল হয়ে গেছে... এরপর আর কি সবাই হাসি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


