>ঈদ সালামী, ঈদি, আহা পেতে কত্ত মজা কিন্তু সেই সালামী যখন আবার লুটপাট হয়ে যায় তখন কেমন লাগে...? আহহাআ বুকের ভেতরটা ফাইট্টা যায় রে ফাইট্টা যায়...
> বড় হওয়ার এই এক জ্বালা! কেন যে দাদীর/ নানীর দুই বংশেই বড় হইলাম আর আমার পরে এত্তগুলা দস্যু / দস্যি নী কাজিন জন্মাইলো আবার সেই সব কাজিন দের দু একটার বিয়ে হওয়ার কারনে এইগুলার জামাই আবার তাদের পোনা-পোনি হইল...! সকাল থেকে বিকেল গড়াতে পারে না রে... সকাল থেকে দুপুর পর্যন্ত যে কয়টা টাকা সালামী পাই, তার মধ্যেই আমার দস্যু / দস্যিনী কাজিনগুলা আইসা সব লুটপাট কইরা নেয়... এরপর তো আছেই ঘুরতে যাওয়ার বায়না...! বোঝেনা তারা বোঝে না!!! কান্দন আইসা যায় রে... তবে আমিও কম না প্রথমে ২ টাকা থেকে শুরু করি...হিহিহি ওরা চিল্লায়- আমরা কি ফকির না হু...? না কি তোমার ফকির হাম্বা ভেবেছো আমাদের...? এরপর ৫... এরপর...১০...চলতেই থাকে দর কষাকষি ... শেষ পর্যন্ত আমি-ই ফকির হয়ে যাই...
>এরপর আছে আমার উস্কানীদাতা হাজীবাবা!!! সবাইকে উস্কে দিবে, ধর তোদের মাস্টারনী বিগ-বি কে, ওর ব্যাঙ্কে কত টাকা আছে জানিস? মাস্টারনীর টাকা খাবে কে...? ( মনে মনে বলি- কেন রে বাপ? হাম্বা খাবে...হিহিহি) এমন ভাব করে যেন আমি কোটিপতি! পারলে ব্যাঙ্কের স্ট্যাটম্যান্টটা ও দেখিয়ে দেয় টাকার অঙ্ক দেখাতে!!!
> আবার একটা দারুন মজা আছে, যেই দু একটা বোন, কাজিনের বিয়ে হইছে সেই সব বোনদের জামাই (ছোট) আমারে সালামী দিয়ে যায়, যেহেতু বিয়া হয় নাই... আহা আহা... এইটা আবার অন্যরকম মজার!
>>তবে যেটাই হোক, এই ঈদ সালামী দেয়া- নেয়া দুটোতেই অন্যরকম আনন্দ আছে... !
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




