তুই কি জানিস এই শহরের অলিগলি পেড়িয়ে
আমার ঘরের জানালার গ্রিল দিয়ে রোদ ছুঁয়ে যায় তোর নামে...
তুই হয়ে এই আমাকে... .
তুই কি জানিস ঝুম বৃষ্টির আড়ালে এ দু’চোখ ভিজে যায় তোর নামে...
তুই হয়ে ছুঁয়ে যায় এই আমাকে...
তুই কি জানিস বুকের বাম পাশের ব্যাথাটা
চিন চিন করে ওঠে একটু মায়ার খোঁজে ... তোকে ভেবে...
তুই কি জানিস... ভরদুপুরের নিঃসঙ্গতায় হাহাকার ছড়িয়ে পড়ে শুধু তোর নামে...
তুই কি জানিস বিকেল বেলায় গাছে পানি দেয়ার সময়
কাঁচের চুড়ির রিনিঝিনি বেজে ওঠাটা বারবার মনে করিয়ে দেয়
তোর কাছে করা বায়নাটাকে... শুধুই তোকে ভেবে...
তুই কি জানিস সন্ধ্যার এক কাপ চায়ের হুড়োহুড়িটা
ঝুল বারান্দায় ঝুলে থাকে শুধু তোকে ভেবেই...
প্রতিদিনের লেখা কল্পকথা ... চিরকুট...
চিঠির ভাঁজে ভাঁজে অভিমান... আহ্লাদ...
সব-ই না কি তোর নামে...
রাতের গল্পগুলো কষ্ট কষ্ট সুখে ভেজায় সেও না কি তোর নামে...
ছুপা জ্বরটা উস্কে ওঠে তোর নামে...
সুখ সুখ কষ্ট গুলো যত্ন করে আগলে রাখি তোর নামে...
দু’চোখের ভাঁজে প্লাবন নামে... তোর নামে...
এক একটা সেকেন্ড আমি লিখে দেই তোর নামে...
ছুঁয়ে যাক সেটা তোর মনে... মনের দামে... মনে মনে...।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




