>আমার কাছে আন্দোলন মানেই- ভালোবাসার এবং আগলে নেয়ার দাবী রে পাগলা...
যতক্ষণ না মানবি ততক্ষন চলবে... আমি জানি শেষ পর্যন্ত তুই মিউউউ মিউউ করবি বিলুইটা...
>আমার কাছে শ্লোগান মানেই- “ ভালোবাসি ভালোবসি” “ তুই কি আমার সব হবি”?
>আমার কাছে হুমকি মানে- শাঁকচুন্নিদের আর কটকটিদের সাথে লুলামি করবি তো আমি তোর
পা কাইটা হাতে ধরিয়ে দেবো এরপর তোকে ছেড়ে দেবো... জাহান্নামী পোলা... জাহান্নামে যা...
>আমার কাছে জ্বালাও - কর্মসূচী মানে- তোরে পাত্তা না দিয়া অন্যদের সাথে বিজি থাকা,
আমি জানি তুই কাইন্দা- কাইটা সব এক করবি... ভ্যাআআ ভ্যাআআআ
>আমার কাছে পোড়াও কর্মসূচী মানে- মাঝে মাঝে তোরে ককটেল মারা -
বুইঝা নিস রে হাব্লা এই ককটেল কি হইতে পারে... না বুঝলে শোন, মানে ফাউ দাবড়ানী দেয়া... হিহিহি ......!
>আমার কাছে হরতাল মানে- বেশি বদমাশি করবি তো যোগাযোগের সব পথ বন্ধ করে দেয়া...
এরপর তো জানি সুরসুর কইরা তুই মিউ মিউ করবি...
>আমার কাছে ভ্যাট মানে- প্রতিটা আদরের সাথে আর একটা আদর, প্রতিটা ঝগড়ার সাথে ৩৯বার কান ধরে উঠ-বস...
>আমার কাছে বাজেট মানে- প্রতি বাজেটে ভালোবাসার দাম বাড়বে... ঝগড়া-ঝাটির দাম কমবে...
মান- অভিমান উঠা-নামা করবে...
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




