অই তুই কি আমার একটা সমুদ্র হবি...?
আজকাল নাকি সমুদ্র কিনতে পাওয়া যায়... আর তোরে কিনতে তো বেশি না...
৩০০টাকা হলেই চলবে তাইনা...? হাহহহহা... ! যাহ্ মজা করলাম... রে বুদ্ধু!
তুই আসলেই হবি কি না জানি না কিন্তু আহ্ তবুও কি যে ভালো লাগছে আমার...
ধরে নিচ্ছি তুই আমার সমুদ্র হবি...
ইচ্ছে হলেই যখন তখন আমি সেই সমুদ্র পাড়ের বালুচরে হেঁটে বেড়াবো... জলকেলি করবো...
বালুচরে বসে মন খারাপের গল্প বলবো ...
মুগ্ধ হয়ে তোকে দেখবো... ঝাপাঝাপি করবো...
যখন-ই তুই ঝগড়া করবি চোরাবালিতে ঢুকে যাওয়ার ভয় দেখাবো...
যখন-ই আমার কষ্ট হবে তখন-ই তুই আমাকে বুকের সাথে লেপ্টে নিয়ে বলবি--
পাগলী, আমি তোর সমুদ্র নই রে... তোর পাগলামীর সাথী...
আয় বুকে আয়... ডুব দে আমার মাঝে...
দেখ এই বুকে এক সমুদ্রের মত ভালোবাসা আর হাহাকার জমিয়ে রেখেছি...
সমুদ্রের কাছাকাছি যেতে খুব বেশি কষ্ট করতে হয় নাকি... হু...?
তোকে চোখের তারা করে রাখতে... তোকে ছুঁয়ে দেখতে...
আর তোকে নিজের করে একদম আমার করে পেতে আর কি করতে হবে শুনি...?
আমি বড়জোড় ভাংচুর টাইপের ভালোবাসা দিতে পারি...
কারনে অকারনে হাঙ্গামা করতে পারি...তোর গালি/ হুমকি... আহ্লাদ... লাত্থি...
মায়া টান সবকিছুর মধ্যে থেকে ভালোবাসি বলতে পারি...
আমার যত সুখ তোকে দিয়ে তোর দুঃখ গুলো আগলে নিতে পারি...
তোর সুখে-বিসুখে পাশে থাকতে পারি... এর বেশি কিছু চাইলেও পাবি না কইলাম...
কারনেঅকারনে... মান-অভিমানে... শয়নে- স্বপনে
একবার না হাজারবার তোর কানের পাশে মুখ নিয়ে বলতে পারি...
ভালোবাসি রে পাগলাটা ভালোবাসি... নিজের চেয়েও তোকে বেশি ভালোবাসি...
তুই কি আমার সমুদ্র হবি...? বল হবি...?
শুধু আমার হয়েই থাকবি... কোন শাঁকচুন্নি আর কটকটির চিন্তা করতে পারবিনা...
করলেই আমি তোর বুকে সুনামী নামাবো...
জলতরঙ্গ দিয়ে তোকে এলোমেলো করে দেবো...
কেরোসিন ঢেলে দেবো... হু... !
ভেবে দেখ হতে পারবি কি না...?
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




