চারপাশ জুড়ে শুধু শব্দ আর শব্দ...
জানিস তুই...? সুখের/ দুঃখের / বাড়াবাড়ি রকমের ভালোলাগা
আর মন্দলাগার স্বপ্ন দিয়ে শব্দ ঝুড়ি বানিয়েছি... একটা তোকে দেবো বলে...!
আমাদের হাসি-কান্না দিয়ে দুটো শব্দ ঝুড়ি বানিয়েছি... হাসিরটা তোকে দেবো... দুঃখেরটা আমার...
ভাবছিস বুঝি এগুলো তোর কাছে বিক্রি করবো...
আরে না... সব তোকে এমনি দিয়ে দেবো...
আড়াল থেকে তোর খুশি দেখে একটু না হয় সুখের হাসি হেসে নেবো...
যখন-ই কোন সমস্যায় পড়বি... দুঃখের সাগরে যখন হাবুডুবু খাবি
এখানে চলে আসিস আমি অদল- বদল করে একফালি সুখের শব্দ দিয়ে দেবো...
যত যন্ত্রনা আর কষ্ট ... অশ্রু ফোঁটা যত...
হৃদয় পোড়ানো যত শব্দ সব আমি রেখে দেবো...
যত মন খারাপের শব্দ... বিষণ্ণ বেলার শব্দ সব -ই রেখে দেবো...
ভালোলাগা আর ভালোবাসার ... মায়া আর টানের...
গুন্ডামি আর খামচামির... দস্যিপনার যত শব্দ সব যত্ন করে রেখে দেবো...
কত শব্দ আছে জানিস...? আমাদের মান-অভিমানের, ঝগড়াঝাঁটির ...
বৃষ্টি ভেজার... এক কাপ চায়ের... কাঁচের চুড়ির রিনিকঝিনিক... কুলফি মালাই...
বুকের সাথে লেপ্টে যাওয়ার কত শত গল্পের শব্দ আছে জানিস তুই...?
ভাদ্রের কড়া রোদের শব্দে তোর জন্য
এক ফালি মেঘবালিকার শব্দ যত্ন করে রেখেছি...
বৃষ্টির কাছ থেকে মাতাল করা শব্দ বুনেছি...
তোকে লেখা এক একটা চিঠিতে কত শব্দ সাজিয়েছি...
নীল রঙের শব্দে নিজেকে লেপ্টে নিয়েছি...
তোর কষ্টে গোপনে গোপনে কেঁদে কত শব্দ বুনেছি...
সময় করে আসবি কি তুই... শব্দ গুলো নিয়ে যেতে...
ভাবছিস বুঝি বিক্রি করবো...?
আরে না রে না... অদল বদল করে নেবো...
তোর হাবড়িজাবড়ি যত শব্দের ভান্ডার আছে
সব আমাকে দিয়ে তোর জন্য বুনে রাখা এই স্বপ্নিল শব্দগুলো নিয়ে যাস...
আমি না হয় সেটাই আমার পরম পাওয়া বলে যত্নে তুলে রাখবো...
বুকে আগলে রাখবো... !
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



