somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিদিন আমি একটু একটু করে বাঁচি..............

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন আমি একটু একটু করে বাঁচি শুধু তোকে একটিবার দেখবো বলে...
একটিবার আলতো করে তোর কপাল ছুঁয়ে দেবো বলে...
কড়া রোদের মাঝে তোর কপাল জুড়ে যে ফোঁটা ফোঁটা ভেজা ঘাম জমে...
সেই ফোঁটা ফোঁটা ঘামের এক একটি ছুঁয়ে দেয়ার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে
আমি প্রতীক্ষায় থাকি...
তোর এলো চুল নিয়ে খেলা করার ইচ্ছেটাকে প্রতিদিন যত্নে সাজিয়ে রাখি...
মাঝে মাঝে বাতাসে ফুঁ দিয়ে তোর চুল ওড়ানোর চেষ্টা করি...
প্রতিদিন একটু একটু করে কত ইচ্ছে নিয়ে যে নিজেকে বাঁচিয়ে রাখি
শুধু তোকে একবার দেখবো বলে... !
"বুকের ভেতর হাহাকারের রোদ আছে...
ভাবি মেঘ গুড়গুড় বৃষ্টি হয়ে তুই তা ভিজিয়ে দিবি...
শীতল একটা অনুভূতি আছে ,
ভাবি... ভালোবাসার উষ্ণতায় তুই ছুঁয়ে দিবি... " !
তুই না জানতে চেয়েছিস...? আর কি খবর? তাহলে শোন,
আমি তো সেখানেই দাঁড়িয়ে আছি রে... যেখানে তুই আমাকে ফেলে রেখে গেছিস...
যেখানে আমাদের স্বপ্নরা আমাদের ঘিরে থাকতো ...
সাজাতো কত রঙে- কত ঢঙে আমাদের...
সারাদিন যেখানে চলত- ভালোবাসাবাসি... খুনসুটি ...
এক গাল ঝগড়া... এক চিমটি খামচি... !
আমি অসহায়ের মত সেখানে দাঁড়িয়ে ভাবি... এই বুঝি তুই এলি...!
এই বুঝি আমায় আগলে নিলি... ভাবি ডিব্বা ভর্তি অভিমানগুলো
সব ঢেলে ফেলে দিয়ে তোকে শুধু মারবো... মারতে মারতে বলবো-
এত কষ্ট কেন দিস আমায়...?
তোকে বোঝাবো-- তুই ছাড়া এক একটা দিন রাত কি
অসহনীয় যন্ত্রনায় কাটে আমার...!
সব কিছু অসহ্য মনে হয় আমার... সব কিছুকে তুচ্ছ মনে হয়... ...
.
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×