বুঝলি রে চান্দু...
সব কিছু সয়ে গেছে তা আমি বলবো না...
তোকে ঘিরে থাকা শুন্যতা ... চারপাশ জুড়ে তুই তুই হাহাকার...
সব সয়ে গেছে - মোটেও নয় রে... মোটেও না...
ভালোলাগাগুলি ধ্বংস হয়ে গেছে ... আমি ভেঙে ভেঙে শেষ হয়ে গেছি... উহু না...
ভালোবাসা ভেঙে চুরমার হয়েছে ... তাও না... সব কিছু সয়ে গেছি ... একটুও না...।
শুধু তুই যখন আগের মতই “হারামী” বলে ডাকিস... তা কেমন যেন তেতো লাগে...
ঢং করে কিংবা ডায়লগ মেরে মায়া আর টান দেখাস... সেটা নিষিদ্ধ লাগে...
যখন বুঝতে পারি ভালোবাসা অবশিষ্ট আছে এখনো... তা যেন কেমন অদ্ভুদ লাগে...
কথার মাঝে কামনার আশংকা বড্ড বেশি... তোলপাড় করে...
শুনছিস রে পাগলা...
তুই আমি আমরা কি আটকে গেছি... তবে...?
ছুপা প্রেম নামক ডিব্বাটাতে শক্ত বাঁধনে বুঝি তলিয়ে গেছি... !
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




