somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় তুই বদের হাড্ডিগুড্ডিটা... ভালোবাসাটা বাসতে জানতে হয় রে... !

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা, আমার চাওয়াগুলো কি খুব বেশি অদ্ভুদ বল...? চিন্তাগুলি কি এলোমেলো না কি বহুরুপে ভরা... সে যাই হোক... আমার সবকিছু জুড়ে যে তুই আছিস এটাই তো সত্যি... সব কিছু যে একটা তুই এ আটকে আছে... সেটাও তো জানিস... তাই তো বুকের ভেতরে আঁকুপাঁকু করা মনটা সব সময় বলে- “ তোকে ভালো রাখতে হবে” সে যেভাবেই হোক... আর কিছু ভাবতে গেলেই মাথা এলোমেলো হয়ে যায়... সবাই বলে তুমি গাধা... আমি বলি- আমি গাধাটার গাধী ... খুক খুক... গাধার গাধি হয়ে থাকার মাঝে যে কতটা সুখ আছে তা ওরা বুঝবে কি করে বল...? ওরা তো হিংসেয় জ্বলে পুড়ে মরে... জানিনা আর কিভাবে কতটা ভালোবাসলে এ মনে প্রশান্তি আসবে... আমি তো রোজ তোর প্রেমে পড়ি... হাবুডুবু খাই... তুই ও যে খাস না... সেটা অস্বীকার করতে পারবি না... খুক খুক... প্রতিটা সকালেই যেন সম্পর্কের নতুন শুরু হয়... যেতে হবে বহুদূর ... আমি কি তলিয়ে যাবো এভাবেই... না কি তুই ধরে রাখবি আমায়...হু...? ভালোবাসায় হিসেব-নিকেষ করতে নেই... ওটা নেহায়েত বোকামী ছাড়া আর কিছু নয়... তবু আমি কষি- কড়ায়গণ্ডায় সব কিছুর হিসেব নেই... সুদ সহ ভালোবাসা ফেরত চাই... কতটুকু সময় আমায় দিস, কত টুকু দিস না... কতটা অপেক্ষা করাস... কতটা বিটলামী করিস... সব কিছুর হিসেব কষি... কি পেয়েছি কি দিস নি সব... প্রতিবার তোর শার্টের বুক পকেটের কাছে খামচে ধরে তোর বুকের সাথে লেপ্টে যাওয়ার সাথে সাথে মনে হয়... প্রান ভরে শ্বাস নিচ্ছি... প্রতিবার ঠোঁট কামড়ে ধরার আগে... লজ্জায় মরে যাই... মনে হয় প্রথমবার ধরছি... প্রতিবার চোখে ডুব দেয়ার সময় আমি নতুন করে তলিয়ে যাই... রে পাগলা... বুঝি বুঝি... এসব ঠোঁট টোট আসলে কিছু না... মনটাই আসল... অই মনটা আমার পুরোটা চাই... অই বুকের সবটুকু অংশ আমার হওয়া চাই... অক্টোপাসের মত জড়িয়ে ধরিস আমায়... আমি মরে যাই... ভালোবাসার মরণ দিস প্রতিবার হারামী... আর আমি সেই মরণে প্রতিবার তর নামে জেগে উঠি... এই মরণ যন্ত্রনা যে কি সুখ দেয় তা কেউ ব্জহবে না রে... বুঝবে না...
ভালোবাসাটা বাসতে জানতে হয় রে... কেউ যদি সেটা জানে সেটা পায়... তাহলে বেঁচে থাকতে ইচ্ছে হয় আজীবন... ইচ্ছে হয় সেই ভালোবাসার মানুষটার বুকে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি... এই তুই... যে আমার ভালোবাসায় পরিপূর্ণতা দিয়েছিস , ভালবাসতে শিখিয়েছিস... সেই তোর জন্য আমার মন টা সব সময় পোড়ায়... সেই তোর জন্য সব কিছু উৎসর্গ করতে আমি প্রস্তুত... পাশাপাশি থেকে বাঁচতে চাই রে... এই তুই তুই শব্দটার মাঝে আমার সব সুখ/ দুঃখ/ হাসি কান্না লেপ্টে গেছে... এই তুই তুই গন্ধটা আমার জীবনের সাথী হয়ে গেছে... এই তুই তুই - তোর কথা ভবালেই শিরশিরে অনুভবটা আমাকে কাঁদিয়ে দেয়... ভাবছিস বুঝি বাচ্চামীপনা করছি? ভাবছিস বুঝি- পাগল হয়ে গেছি...? না রে না... এই অদ্ভুদ অনুভূতিটা এই অদ্ভুদ তুইটা কে আমি বড্ড বেশি ভালোবাসি...
ভালোবাসি... ভালোবাসি... বিলুইটা... মিউউউউউউ
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

×