আহ্ কতকাল কষ্ট কষ্ট সুখে ভিজিনি...
সেই কবে তুই সুখ সুখ কষ্টে ভিজিয়েছিলি...
তারপর থেকে না জানিস আর কষ্ট কষ্ট সুখে ভিজিনি...
শুধু ভাবি...অই বুকে কি কেউ লুটোপুটি খাচ্ছে...
বুক পকেটের কাছটা খামচে ধরে ঠোঁট কামড়ে ধরছে...
বাহুতে কেউ বাচ্চাদের মত ঘুমাচ্ছে...
অভিমানে কিল ঘুষি মারছে... নানা বায়নায় ঢলে ঢলে পড়ছে...
নিত্য নতুন স্বপ্নে বিভোর হচ্ছে...
আর সেই মায়াবতীর সুখে তুই নিজেও হররোজ সুখ ঢালছিস...
পান করছিস... গিলছিস...
হাহহহা আমিও বড্ড সুখী রে... অসুখী হবো কি করে বল...?
আমার না আছে এক ডজন ভাঙ্গা চুড়ি...
এক জোড়া পায়েল... কুলফির প্যাকেট...
ঠোঁটের কোণে একটুখানি ঘা... লেপ্টে যাওয়া কাজল...
এলো চুল... বুকের ভেতরের চিন চিনে ব্যাথাটা...
বিছানা হাতড়ে একটা মানুষ খোঁজা ...
রেকর্ডকৃত কিছু কথা... খুনসুটিময় মুঠোবার্তা...
চ্যাটালাপ... একটা চিঠি...
আর কি কিছু লাগে বল...?
অহ্ তোর ছবিগুলা... আমার সুখ তো এতেই...
ভাবছিস বুঝি... অসুখী আমি...
উহু বড্ড বেশী সুখী জানিস না তুই ...?
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




