somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানের কাছে কেউ বকে চলেছে... আর একজন চোখ বন্ধ করছে... ভাবতো কেমন হবে ব্যাপারটা... ?

২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি চাই তুই সব সময় এমন-ই বেশি বেশি বক বক কর... গালি দে... বকা দে...
আমার যখন মন খারাপ হবে আমি ভ্যা ভ্যা করে কাঁদবো তখন তুই
একনাগারে ননস্টপ্প ভাবে আমাকে আদুরে বকা দিতে থাক...
এইটা সেইটা বলে আমার মাথা খারাপ করে দে... পারলে গালি দে... এরপর আমি মুচকি হেসে উঠবো...
বলবো থাম রে থাম ঝগড়ুটা ... থাম এবার বাচালটা ... অথচ তুই থামবি -ই না... বকতেই থাকবি...
হারামী কুত্তি বাচ্চাদের মত কেন ভ্যা ভ্যা করিস... কেন আমারে জ্বালাস এই সেই...
আমি রাগ করে উঠে চলে যেতেই তুই বলে উঠবি- জুতা দিয়ে পিটামু কিন্তু কইলাম... সত্যি সত্যি জুতা হাতে নিবি...
আদুরে শাসন করবি... আমি হিহি করে হেসে উঠবো... বলবো আয় দেখি তোর কত্ত সাহস -
এই নখ দেখেছিস আমার... খামচে শেষ করে ফেলবো ...
আবার শুরু হবে তোর গালি... আমি হাসতে হাসতে শেষ...
তুই গালি দেয়া বাদ দিয়ে মুষ মুষ করে বলবি- গালি দিলে কেউ হাসে রে হারামী...?
আমাদের চারপাশ জুড়ে এইসব অহেতুক কথা... ঝগড়া... গালি ... লেপ্টে থাকবে...!
আমি তোকে এড়িয়ে হেঁটে ওপাশে চলে যাবো...। ব্যস্ততা দেখাবো তুই আবার শুরু করবি... খুক খুক...
আমরা না ঝগড়া ঝগড়া ... গালি গালি... বকা বকা টাইপের হুল্লোড় করে
জিনিসপত্র ভাঙা ভাঙির মত প্রতিটি দিন কাটাবো... !
আচ্ছা বল এমনটা কি হতে পারে- ধর আমি চলে যাচ্ছি শুনলেও তুই ঝগড়া করা শুরু করবি...
কিংবা মরে যাচ্ছি দেখলি আমায়- সে সময় ও তুই বলছিস- অই হারামী কেন মরবি তুই...?
কেন আমাকে একা ফেলে চলে যাচ্ছিস... কুত্তি অই পারে গিয়ে কি অন্য কারো লগে লাইন মারবি...
অই হারামী অই পারে গিয়ে কি মাস্তি করবে অন্য কারো লগে...হু...?
যমদূত আমার জান নিবে না তোর এসব বকা বকি শুনবে... কি করবে বুঝে পাবে না...
আমি সে সময় ও দুর্বল হাসি হাসবো ... তোর কষ্ট দেখে সুখ সুখ কষ্টে ভিজবো...
বলার মত অবস্থা থাকলে বলেই ফেলবো- চলে যাচ্ছি রে তোকে ছেড়ে এখনো কি ঝগড়া করবি আমার সাথে ঝগড়ু...
এখনো গালি দিবি আমায়...? একটু রাগিয়ে দিয়ে বলবো-
হু অই পারে আমার জন্য এমন কেউ আছে যে আমাকে অনেক ভালোবাসবে হু...
তোকে দেখিয়ে ওর সাথে মাস্তি করবো...বলেই মিটি মিটি হাসবো।।
তোর অসহায় অবস্থা দেখে মনে শান্তি পাবো...
তুই এমন-ই ঝগড়ু থাকিস রে ... এমন-ই গালিবাজ... বকাবাজ থাকিস...
আমাদের এই কদিনের প্রেমে...
যেন মরনের দরজায় দাঁড়িয়েও আমি তোর আদুরে বকা... গালি... শুনতে পাই...
আমি অইপারে যাবো তোর বকা আর গালিগুলি শুনতে শুনতে...
কানের কাছে কেউ বকে চলেছে... আর একজন চোখ বন্ধ করছে... ভাবতো কেমন হবে ব্যাপারটা... ?


সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×