somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা ভালোবাসা টিকিয়ে রাখতে কি শর্ত রে বাবা ......।। বল রাজি......?

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শোন আমার কিছু শর্ত আছে এই ভালোবাসা টিকিয়ে রাখতে--- ঝগড়ুটা ঝগড়া হলেই রফা-দফা হলেই এরকম শর্ত রোজ রোজ বের করবে... আর বলবে- ইয়েস ওর নো বল... রাজি কি না বল...?
বললাম- বল শুনি... ?

> তাহলে শোন, তুই যে আমার বলিস আমি না কি কুম্ভকর্ণের মত কইরা ঘুমাই, তো ঠিক আছে, এই আমি যখন সকালে মটকা মাইরা বিছানায় পইড়া থাকুম তখন আমারে আদরে আদরে টাইনা তুলতে হবে... যেন আমি ঘুমের ঘোরেই তোর চুল টেনে বুকের কাছে তোকে নিয়ে কানের পাশে মুখ নিয়ে ভালোবাসি ভালোবাসি বিল্লিটা বলে চোখ মেলতে পারি... সকালের নাস্তা রেডি করে আমাকে জোর করে খাইতে দিতে হবে... এরপর আঁচলে বা ওড়নাতে মুখ মুছিয়ে দিতে হবে... দুপুরে আমার অফিসে তুই খাবার নিয়ে যাবি... নিজ হাতে টিফিন বক্স খুলে খাওয়াবি এরপর আয়েশ করে একখান বিড়ি ঠোঁটে ধরাইয়া দিয়া ফুট হবি মানে চইলা যাবি।। আর শোন, বিড়ি দিতে না চাইলে জানিস-ই তো কি দিতে হবে... খিক্স খিক্স... কমলালেবু ... বুঝিস তো কমলালেবু কাকে বলে... ? রাতে আমি বাসায় না আসা পর্যন্ত অপেক্ষা করবি... একদম ঘুমাতে পারবি না... আমি আসলে... জানু, সোনা, চান্দু বইলা আমার অফিসের ব্যাগ নিয়া আমারে সুন্দর কইরা চা বানাইয়া দিবি... চাইলে এক কাপ চায়ে তুই হুড়োহুড়ি করতে পারিস... আমার যখন ইচ্ছে গান গামু... তুই মন দিয়া শুনবি।। আর কি কি আছে মনে নাই... ওহ কথা না শুনলে জুতার বারি খাইতে প্রস্তুত থাকবি... বল রাজি?
বললাম- তোরেও তো কিছু শর্ত মানতে হবে... এরপর রাজি কি না বলবো ......।। হারামীটা এইবার বলে- অই অই তুই আমারে পালটা শর্ত দিতাছিস... বদ্মাশ্নী... আচ্ছা বল শুনি... বললাম-...
> সকালে কপালে আলতো করে ছুঁয়ে দিয়ে আমার ঘুম ভাঙ্গাতে হবে এরপর কোলে নিয়ে ওয়াশ রুমে দিয়ে আসতে হবে... অফিস যাওয়ার আগে ফ্রি হিসেবে তোর গালে একটুখানি আলতো ছোঁয়াতেই খুশি থাকতে হবে... দুপুর বেলা মাঝে মাঝে লাঞ্চ শেষে অফিস ফাঁকি দিয়ে আমার সাথে বসে আচার/ চাটনি খেতে হবে... প্রতি সন্ধ্যায় না হলেও মাঝে মাঝে আমার জন্য কাঁচের চুড়ি আর কুলফি নিয়ে আসতে হবে... সন্ধ্যার এক কাপ চায়ের হুড়োহুড়িটা যেন বাদ না যায়... বৃষ্টি হলেই আমার সাথে ভিজতে হবে... আমার চোখে ডুব দিতে হবে... তোর বুকের উত্তাপে আমার ভেজা চুল শুকাবে... আইস্ক্রিম নাকে ঘষাঘষি হবে... ! জ্যোৎস্না রাতে আমার সাথে ছাদে গিয়ে হাঁটতে হবে নইলে কইলাম--- আমি ছাদ থাইকা ঝাপ দিমু... চাইলে তুই তোর পচা গান গুলি গাইতে পারিস... খক খুক... মাঝ রাতে যদি আইস্ক্রিমের বায়না করি তা পূরণ করতে হবে... মাঝে মাঝে টং দোকানের চা খাওয়াতে হবে... অই বুকে আমি ছাড়া আর কাউরে জায়গা দিতে পারবি না... রাতে আমাকে বাচ্চুদের মত করে বুকে আগলে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে... ঘুম ভেঙ্গে আমি যেন দেখি তোর বুকে মাথা রেখে শুয়ে আছি... এত্তগুলা ভালবাসতে হবে... অভিমানের ডিব্বাটা ভাঙ্গার দায়িত্ব নিতে হবে... খামচামি... গুন্ডামি... সহ্য করতে হবে... যখন-ই কান ধরতে বলবো - কান ধরতে হবে... বল রাজি...? আর কি ভুইলা গেছি রে...
>ওকে রাজি রে গুন্ডী...
> অই গাধার গাধা মাথামোটা... তাইলে লাভ ইউ বল... ?
>লাভ ইউ বিল্লিটা... তুই বল এবার...
>লাভ ইউ বিলুইটা... মিউউউউউউ

সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×