somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুভব করি তুই আছিস সবখানে... আবার তুই নেই কোথাও... !

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কি যে এক অদ্ভুদ রকম অনুভূতিতে তালগোল পাকিয়েছিস... জানি না জানি না..
দূরে থেকেও ইচ্ছে না থাকা সত্ত্বেও হয়ত শুনে যাচ্ছিস আমার অবিরাম বকবকানি... কোথাও কি তোর অস্তিত্ব আছে ... বল...?
সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে... শীতের দুপুরের মিষ্টি রোদ গায়ে মেখে হেঁটে বেড়াচ্ছি ছাদের এ মাথা থেকে ও মাথায়...
জানি না এর শেষ কোথায়... ? আসলেই কি কোন গন্তব্য আছে আমাদের... জানি না জানিনা... !!
জানিস, তোর অই মুচকি হাসিটা বড্ড বেশি সুন্দর... আমি চোখ বন্ধ করে তা বারবার দেখি...
হাতে মোবাইল নিয়ে টিপাটিপি করছিস... আর হাসছিস... আমি লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম...
কখনো কখনো সরাসরি... তুই নিসচুপ... হেসেই চলেছিস... জানিস-ই তো লুকিয়ে কিছু দেখার ব্যাপারে একটা আকর্ষণ থাকে...
অই যে নিষিদ্ধ কিছু দেখার ব্যাপারে অদ্ভুদ একটা টান... জানি না জানি না...
কি এক অদ্ভুদ টানে বেশ ক’বার লুকিয়ে দেখেছি... তুই আগোছালোই বেশ...
পরিপাটি বাবু বাবু হলে তোকে মানাতো না... একটুও ভালো লাগতো না... লাগবে না...
তবুও কেন যে বারবার মিছিমিছি তোকে জংলী বলি রাগ দেখাই... আর তুই হেসেই মরিস... বলিস তুই জংলীর বউ... জংলীনি...!
এরপর-ই বলিস--- ওকে ওকে যা এখন থেকে বাবু বাউ হয়ে চলবো ... খুশ?
আমি বলি না চললে- পিটাইয়া তোকে ভর্তা বানিয়ে ফেলবো জংলী... !
আবার বলি- শোন, খবরদার বলছি- অই বাবু সাজবি না... যেমন আছিস তেমন-ই জংলী থাকিস...
এরকম আগোছালোই তুই সুন্দর... আমার আউলা-বাউলা পাগ্লুটা... !
সাথে সাথেই তোর রিপ্লাই- ওকে ওকে ম্যাম... জো আপ কি মার্জি... ! এই বাঊন্ডুলেটা তোর ছাড়া আর কার হুকুম মেনে চলবে শুনি... ?
এরপর-ই তোর বায়না... একদম বাচ্চুদের মত বায়না--- অই অই শোন না রে...? শাড়ি পড়বি... একদিন...?
হলুদ/ সবুজে ঘেরা... শাড়ি...? আমি নাআআআ বলে চিৎকার ... তুই জানিস না শাড়িতে আমার অ্যালার্জি...
এরপর তোর কাছে হেরে যাওয়া ... আর কি পাগলের মত বললি- শোন, শীতের বৃষ্টিতে পড়বি কিন্তু...
শীতের বৃষ্টিতে ভিজবো... এরপর ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আইস্ক্রিম খাবো...?
খুক খুক হাসি দিয়ে আমি বলি- ওকে জনাব... যা রাজি...? আইস্ক্রিম নাকে ঘষে দেবো...
তুই আলতো করে ছুঁয়ে দিবি... ভেতরে তখন চলবে উলোট-পালোট কাঁপাকাঁপি ... উফস...
শীতের বৃষ্টিতে শাড়ী পড়ে একটা মেয়ে ভিজছে... আর ছেলেটা হতভম্ব হয়ে আইস্ক্রিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে...
মেয়েটা এসে আইস্ক্রিম নিয়ে ছেলেটার নাকে ঘষে দিচ্ছে...
ছেলেটা চমকে উঠে ঘোরের মধ্যেই মেয়েটার কোমর ছুঁয়ে তাকে কাছে টেনে নিচ্ছে...
অদ্ভুদ এক ঘোরলাগা দৃষ্টিতে ছেলেটা মেয়েটার চোখে ডুব দিচ্ছে... ভালোবাসি বলছে না...
অথচ কি এক অদ্ভুদ ভালোবাসায় তারা একে- অপরকে ছুঁয়ে যাচ্ছে... !
তুই হাসছিস... সেই মুচকি হাসি... ভালোবাসা বুঝি এমন-ই হয় রে... আমরা যেন সেই কল্পনা কল্পনা খেলাটাতে বন্দী...
খুব খুব তোকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে... আচ্ছা, কোনদিন কি এমন হবে যে...
এই কল্পনা কল্পনা খেলাটা সত্যি হয়ে গেছে... কল্পনার রঙ বাস্তবে আমাকে রাঙিয়ে দিয়েছে...
প্রতিদিনের এক একটা সাধারন সকাল হুট করেই একদিন অসাধারণ অন্যরকম হয়ে গেছে... জানি না জানি না... একটা মিরাকল...!
কিন্তু তুই কই... কোথায় তুই বল...? তুই কি আছিস...? সত্যি -ই আছিস...? না কি নেই...?
অনুভব করি তুই আছিস সবখানে... আবার তুই নেই কোথাও... !



সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×