somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন রে বুইড়া বাচ্চু হাতিটা!! তুই আরো বুইড়া হয়ে গেলি!!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি এবার ঠিক করেই রেখেছি রে পাগলা তোকে উইশ করবো না... আমি জানি জন্মদিনের প্রথম প্রহরে এবং শেষ প্রহরে তুই অপেক্ষায় থাকবি... কিংবা অপেক্ষায় থাকবি হুট করে কেউ একজন কেকের ছবি পাঠিয়ে বলছে- এই নে কেক কাট রে বুইড়া হারামী।।! মোমবাতিতে ফুঁ দে...রে হাব্লা-গাব্লা! উহু... বলবো না... কিন্তু ঠিক ঠিক তোর জন্মদিনের প্রথম প্রহরে আমার লেখা এই জন্মদিন চিঠি প্রকাশ করবো... কিন্তু কাউকে দেখাবো না... তুই এসে খুঁজবি আমার লেখা চিঠি... পাবি না... ! মনে মনে খুব খুব অবাক হবি... হতে থাক...! ঠিক ঠিক তোর জন্মদিনের প্রথম প্রহরে আমি মোমবাতিতে ফুঁ দিয়ে তোর হয়ে কেক কাটবো... ছবি তুলে রেখে দেবো... তোর গিফটের টাকা খামে ভরে রেখে দেবো...! জন্মদিন পার হলে তুই এই চিঠি দেখবি... !! তুই আমার সাথে যেমন করিস আমিও তেমন করবো এই রীতিতে আমি বিশ্বাসী নই... তুই কখনোই আমার জন্মদিনে উইশ করিস নি... একবার শুধু করেছিলি চিটিং করে... !! অথচ তোর প্রতিটা জন্মদিনে আমি তোকে মিস করি...! অভিমানে জমতে জমতে উইশ করি...! আমার ভিষন ইচ্ছে করে রে... তোর একটা জন্মদিনে একান্তভাবে একলা কিছু সময় কাটাতে... খুব খুব ইচ্ছে করে... আমি এমন ভাবে তোর জন্মদিন পালন করবো যে... তুই শুধু অবাকের উপর অবাক হবি... আমি তোর ঘোরলাগা দৃষ্টি দেখে মিটিমিটি হাসবো ... তোর চুল এলমেলো করে দিয়ে বলবো ... তোর জন্য আরো অনেক সারপ্রাইজ আছে রে পাগলা... আমি যে কয়টা জন্মদিনে থাকতি পারিনি মানে তোর এক বছর থেকে শুরু করে, এই নে সেই সব বছরের গিফট...! তুই তব্দিত হতে হতে শেষ পর্যন্ত চোখের জল ফেলেই দিবি... ! আচ্ছা, আমাদের না একসাথে একবার জন্মদিন পালন করার কথা ছিলো? অথচ তুই করলি না...!!
কি এমন হত বল...? তুই শুধু স্বপ্ন দেখাস এরপর টুপ করে সেই স্বপ্ন ঘোলাটে করে দিস...!
আমি জানি হাজারো উইশে তুই ভাসছিস...! কত শাঁকচুন্নি আর কটকটিদের দেয়া উইশ নিয়ে উচ্ছাসে ভাসছিস ...
হাহ্‌ আমার উইশ না হলেও চলবে... তাই না...?
শোন আমি তোর মত ছোটলোক না বুঝলি...? আমি তোর জন্মদিন যেভাবে পালন করি তার সব-ই করেছি
শুধু তোকে উইশ করি নাই... চিঠিও লিখে ফেলেছি... শুধু তোকে দেখতে দেই নাই... দেখবি পরে দেখবি...!
তুই ছোটলোকটার জন্মদিন ভাবছি এবার টং দোকানেই করবো... এই দেখ তুই আমি সেই টং দোকানে এসেছি...
অই আজ তুই এখানে চুপ করে বসে থাক আমি চা নিয়ে আসছি... তুই অবাক... মুচকি মুচকি হাসছিস!!
কিছুক্ষণ পরেই আমি একটা পিরিচে করে কেক আর কাটা চামচ নিয়ে হাজির... এসেই বলছি--
অই ছোটলোক এই নে জন্মদিনের কেক কাট এবার... তুই আশে পাশে লোকজন আছে কি না এই দেখে নিয়ে
কানের পাশে এসে বলছিস- জুতার বারি খাবি হারামী? এই বুইড়া বয়সে তুই আমারে টং দোকানে আইনা কেক কাটাচ্ছিস?
আমি কোন কথা না বলে শুধু চোখ আর আঙ্গুল এর ইশারায় তোকে কেক কাটতে বলছি... ! তুই চুপচাপ দাঁড়িয়ে !
তোকে স্ট্যাচুর মত দাঁড়িয়ে থাকতে দেখে আমি কেকের পিরিচ যেই উল্টে ফেলতে গেছি
ওমনি তুই হাত ধরে আটকে পিরিচ নিজের হাতে নিয়ে কেক কাটছিস...
আমি জোরে হেসে উঠছি... একটু পাশে গিয়ে বলছি- শুভ জন্মদিন রে বুইড়া বাচ্চু হাতিটা!! তুই আরো বুইড়া হয়ে গেলি!!
আমার কপাল!! বুইড়াটার সাথে... পিরিতিতে ... খুক খুক......।।

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×