somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন মা এমন শাশুড়ী এমন দাদী/ এমন ননদ কয়টা হয়......... ?

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

>হু বলছিলাম আমার দাদীমা’র কথা ! যিনি যুদ্ধের সময় তার স্বামীকে হারিয়েছেন! খুব অল্প বয়সে দাদীমার বিয়ে হয়! দাদু যখন যুদ্ধে শহীদ হয় তখন দাদীমার কোলে ৯টা সন্তান! ৫ ছেলে ৪ মেয়ে! শুধু দুই মেয়ের বিয়ে হয়েছে! বাকি সাত সন্তান এর বড় সন্তান আমার বাপিকে নিয়ে তিনি সংসার নামক যুদ্ধে একাকী নেমে পড়েন! বড়লোক বাপের একামত্র মেয়ে ছিলেন! চাইলে আর একটা বিয়ে কিংবা বাবার সংসারে ফিরে যাওয়া ব্যাপার ছিলো না! কিন্তু তিনি সন্তানের মুখ চেয়ে স্বামীর ভিটায় পড়ে থাকেন! পুরো সংসারের হাল ধরে আমার বাপি! কতটা কষ্ট করেছেন তা শুনে শুধু ডুবে যাই... আর গর্বিত হই! একজন মা হিসেবে তার (দাদীমা) অবদান তার ছেলে/ মেয়েরা কখনো ভুলবে না আবার একজন ভাই হিসেবে পুরো পরিবারকে তখন থেকে এখনো দেখে রাখা আমার বাপির অবদান কে তার ভাই / বোনেরা অস্বীকার করতে পারবে না!
> তো আমার সেই দাদীমা এই মুহূর্তে যে দৃষ্টান্ত দিয়েছেন সেটা হলো- তিনি তার পৈতৃক সম্পতি থেকে যা পেয়েছেন তা তার জীবদ্দশায় নিজ হাতে ৫ ছেলে/ ছেলের বউ, ৪ মেয়ে, নাতি/ নাত্নী এমন কি তার নিজের ভাইয়ের বউদের মাঝে বাটোয়ারা করে দিয়েছেন! যেখানে শাশুড়ীরা বউদের ছেলেদের ভাগ দিতে গিয়ে দুনিয়ার ক্যাচাল করেন সেখানে তিনি বউদের নিজের সম্পত্তির টাকা দিয়েছেন, যেখানে বাবারাই বেঁচে থাকতে বাটোয়ারা করেন না সেখানে আমার দাদীমা মা হয়ে বাটোয়ারা করেছেন! যেখানে ভাইয়ের বউদের সাথে ননদের ক্যাচাল থাকে সেখানে তিনি ছোট ভাইয়ের বউদের কিছু টাকা দিয়েছেন! যেখানে বাবারাই সম্পতি বুঝে পেতে ঘায়েল হয় সেখানে এত গুলো নাতি/ নাত্নী দাদীর টাকা পেয়েছেন! তিনি ভুল/ ত্রুটির উর্ধে না... তবু এই বাটোয়ারার সময় সবাইকে তিনি কাঁদিয়েছেন ... আমি মনে করি এমন দৃষ্টান্ত খুঁজলে হয়ত একটাও পাওয়া যাবে না!

( অনেকেই হয়ত বলবেন, নিজের ঢোল নিজে পিটাচ্ছে... কিন্তু আমি বলবো- যেখানে আজ পরিবারগুলোতে - মা/ শাশুড়ি / সন্তান/ বাবা / ননদ/ ভাবী এইসব নিয়ে টানাপোড়েন চলে/ চলছে সেখানে এমন একটা ঘটনা উদাহরণ হতেই পারে... )
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×