somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি বলছি না তোমরা যুগের সাথে তাল মিলিও না...

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

> আমি শুধু বলছি যুগের সাথে তাল মেলাতে গিয়ে তোমরা বেতাল হয়ে যেও না...
> আমাদের সময়ে ছেলেরা/মেয়েরা স্কুল পালিয়ে বনে বাদাড়ে ঘুরে বেড়িয়েছে... ঘুড়ি উড়িয়েছে কেউ কেউ ভুলকাভাত ( পিকনিক) খেয়েছে ... এই আমি স্কুলে ব্যাগ রেখে স্ট্যাম্প কিনতে দোকানে যেতাম... আর এখনকার ইয়ো ইয়ো বেইব-বেইবীরা স্কুল পালিয়ে ডেটে যায়... কেউ কেউ লিটনের ফ্লাটে...
>আমাদের সময়ে আমরা স্কুল থেকে এসে খেলতে মাঠে দৌড় দিতাম, বিভিন্ন খেলার জন্য বিভিন্ন দল করতাম! কে আগে দাঁড়িয়াবান্দার/ ব্যাডমিন্টনের কোট দখল করবে, কে কথায় বউচি/ চি-বুড়ি/ ডাং-গুলি, মার্বেল / লুকোচুরি আর ও কত খেলা খেলবে তার দল গঠন করতাম আর এখনকার ইয়ো ইয়ো বেইব-বেইবীরা গ্যাং গঠন করে... মাইর-পিট করতে, খুন-খারাবি করতে...
> আমাদের সময়ে আমরা চুলে বেনী/ ঝুঁটি / কত কি করতাম, ছেলেরা দেখা যেত তেল চুকচুক করে পড়ছে কিংবা কেউ কেউ একটু নায়ক-নায়িকা স্টাইলে চুল কাটছে... আর এখনকার ইয়ো ইয়ো বেইব’রা সজারুর মত চুল খাঁড়া কইরা তারে স্পাইক বইলা রং-রস করতেছে... আর ইয়ো ইয়ো বেইবীরা মুখ বাঁকাইয়া ইন্দুরের মত ফটু খিচকার ক্যাট/ কারিনা সাজতেছে কিন্তু বুঝে না যে ইন্দুরের মত মুখ করলেই ক্যাট/ কারিনা হওয়া যায় না...
> আমাদের সময়ে পার্লার কি আমরা জানতাম-ই না ! সাজুগুজু বলতে ওই নেইলপলিশ/ লিপস্টিক পাউডার/ কাজল টিপ... আর এখনকার ইয়োইয়ো পুচকু বেইবীরা মেকাপ-কিটস যা ব্যবহার করে দেখলে মাথা ঘুরান্টি দেই... এই আমি পার্লারমুখী হয়েছি মাস্টার্স এর পর... এখনো কিছু ইউজ করলে যা নিজের সাথে যতটুকু মানানসই/ চলনসই ততটুকুই ইউজ করি ...
>>আমাদের সময়ে কিংবা এখন পর্যন্ত পারিবারিক শিক্ষাটা যা আছে তা আজকালকার ইয়ো ইয়ো বেইব/ বেইবীরা পাচ্ছে না... ! এই আমি মেয়ে হিসেবে একটা ছেলের থেকেও অনেক বেশি স্বাধীনতা পেয়েছি কিন্তু কখনো সেই স্বাধীনতার অপব্যবহার করিনি বলেই এবং অনেক স্বাধীনতা দেয়া সত্ত্বেও আমার / আমাদের পারিবারিক শিক্ষাটা খুব বেশি মজবুত ছিলো বলেই আমরা এখনো উচ্ছন্নে যাইনি... অথচ আজকালকার ড্যাড আর মম’রা এইসব ইয়ো ইয়ো বেইব আর বেইবীদের সেই শিক্ষাটাই ঠিকমত দিতে পারছে না কিন্তু দিয়ে রাখছে স্বাধীনতা ! বেইব আর বেইবীরা কি করে তার খেয়াল রাখে না ... আর সেই পারিবারিক নজরদারী থেকে মুক্ত থাকার ফলেই আজকালকার ইয়ো ইয়ো পুচকু বেইব/ বেইবীরা যুগের সাথে তাল মেলাতে গিয়ে বেতাল হয়ে যা ইচ্ছে তাই করছে... হচ্ছে খুন... করছে গ্যাংস্টার গঠন... েই সেই...
>>>যে যাই বলেন-- আমি বলবো- এইসব ইয়ো ইয়ো বেইব আর বেইবীদের উচ্ছন্নে যাবার পেছনে আপনারা উদাসীন ড্যাড আর মম দায়ী...... এই যে তারা বেতাল হচ্ছে, বেসুরে গাইছে চলছে এরজন্য আপনারাও দায়ী... চোখের সামনে কত কি ঘটছে এখনো যদি নিজ নিজ পরিবারের সেইসব ইয়ো ইয়ো বেইব- বেইবীদের লাগাম টেনে না ধরেন তাহলে ঘরে ঘরে অনেক গ্যাংস্টার এর জন্ম হবে... তখন সামাল দিবেন কি করে তা ভেবে দেখেন.........।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×