
আমি করবো মাষ্টারী, তুই দিবি কামলা...
কাজ শেষে প্রতি সন্ধ্যায় আমরা ...
টং দোকানের এক কাপ চায়ে করবো হামলা... !
তুই কুটবি মাছ/ মাংস/ সবজি/ পিঁয়াজ / রসুন...
আমি করবো নানা পদের রান্না...
টুকটাক ঝগড়া শেষে -আবার ...
মিলেমিশে দু'জনে করবো কান্না... !
আমি দেবো ঝাড়ু...
তুই মুছবি ঘর...
যতই ঝড় আসুক জীবনে
কেউ কাউকে করবো না পর...!
আমি করবো বিছানা...
তুই টানাবি মশারি...
পাশাপাশি শুয়ে গালে গাল ছুঁয়ে ...
রোজ বলবো- দু'জন দু'জনার-ই !
দু'জনের উপার্জনে চলবে সংসার...
করবো কিছু সঞ্চয় ভবিষ্যৎ ভাবনার...!
সবকিছুতেই হবে ভাগাভাগি...
চলবে না রাত জাগাজাগি... !
আমি করবো বায়না...
তুই করবি টাল-বাহানা...
ভালোবেসে একে অপরকে আগলে রাখবো...
কখনো কেউ কাউকে ছেড়ে যাবোনা...
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



