
কোন একদিন দেখতে যাবো কতটা দৈন্যতা রয়েছে ............
তোর মন নামক উঠানটা জুড়ে...
কতটা হাহাকার তোর হৃদয় জুড়ে খেলা করে... !
তোর একলা ঘরের খোলা জানালায় কতটা বেদনার ছড়াছড়ি...
সিড়িঘরের মাঝ সিঁড়িতে চলছে কতটা বাড়াবাড়ি... !
একবার গিয়ে ঠিক ঠিক দেখে আসবো ...
পাশাপাশি বসে তোর দিকে না চেয়েই মুচকি মুচকি হাসবো... !
ঝুল বারান্দায় ঝুলে থাকা তোর পাঞ্জাবিটার ...
খুলে ফেলা সেই বোতাম ঘরটা দেখবো...
কতটা ভালোবাসাহীনতায় সেই ঘর খালি পড়ে আছে আজ ও...
সেটাই আমি খুঁজবো ......... !
হু হু একবার গিয়ে সত্যি আমি দেখবোই...
কতটা মন খারাপ নিয়ে তুই বেঁধেছিস তোর একলা ঘর ...
ঝাঁপিয়ে দাপিয়ে যুদ্ধ যুদ্ধ খেলবো তোর বুকের উপর... !
ভুল করে নয়... সত্যি সত্যি একদিন আসবো...
দেখবো আমায় ছাড়া তুই কতটা দিশেহারা...
চোখে চোখে চলবে শুধু কাছে পাবার ইশারা... !
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



