
শোন রে পাগ্লু হাব্লু গাব্লু...
যে ছেলেটা হলুদ সবুজে ঘেরা শাড়ি... আর এক মুঠো কাঁচের চুড়ি... দুটো হলুদ সবুজ জারবারা তার প্রেমিকাকে দিয়ে ...
ওগো ফাল্গুনী বলে টিজ করতে পারবে না... সে প্রেমিক না... ! আচ্ছা তুই কি প্রেমিক না কি বফ... হু...?
মনে রাখিস কেউ যদি আমারে এইভাবে টিজ করে তাইলে কিন্তু তোরে টা টা বাই বাই বইলা দিমু...
এই মেসেজের রিপ্লে তে পাগ্লু তুই লিখেছিলি ... “ তোরে কাইটা ভাসাই দিমু শালী... আমি প্রেমিক না...!!
আচ্ছা যা... এবার তোকে ঠিক ঠিক হলুদ সবুজে ঘেরা শাড়ি দেবো... চুড়ি দেবো... খুশ? আর টিজ ?
টিজ কাকে বলে দেখিস... শয়তান্নী... বলেই সে কি বিটকেলে হাসি... !!
এরপরের কাহিনী... ইনবক্সে তোর ওয়ারড্রবে আমার শাড়ি/ চুড়ির ছবি...
আর আমার অদ্ভুত সুখের চিনচিনে ব্যাথাটা উস্কে গিয়ে চোখ জুড়ে সুনামী... কোনরকমে শুধু লিখেছিলাম-
“ কুত্তা হ্রামী বিলাই ইচলা মাছ আমাকে না কাঁদালে কি তোর শান্তি হয় না ... মেরে ফেলবো তোকে... বলেই অফলাইন... !
এরপর ই তোর ফোন... আমি ধরি না... বারবার শুধু ইচ্ছে করছিলো-- তোকে জড়িয়ে ধরে কাঁদি ...!
৯বারের বার ফোন রিসিভ করি-- তুই বলতে থাকিস-- আচ্ছা পাগলী তো তুই...!!
তোর জন্য এত কিছু কিনলাম আর তুই কি না কাঁদছিস ...
যা শালী এইগুলা সব তোর বলা সেই সব শাঁকচুন্নি আর কটকটিদের দিয়ে দেবো...
বলেই চুপ... আমি তখন রেগেমেগে বলেছিলাম- দিয়ে দেখ তোরে কাইটা ভাসাই দিমু...
এ তো গেলো দু’দিন আগের কথা... আজ কি করবি রে পাগ্লু...? তোর গিফট পছন্দ হয়েছে? হলুদ সবুজের পাঞ্জাবিটা...?
পছন্দ হয়েছে ঘড়িটা...? মনে আছে তো? বিকেলে কোথায় যাবো কি করবো... ?
আমি ঠিক ঠিক তোর দেয়া শাড়িতে নিজেকে লেপ্টে অপেক্ষায় থাকবো...
অফিস থেকে এসে তুই আমায় সেই কল্পনা কল্পনা খেলায় বেড়াতে নিয়ে যাবি... আমি মুগ্ধ হবো... মুগ্ধ করবো...
দূরে থেকেও কিভাবে কাছে থাকা যায়... একে অপরের পাশে থাকা যায়... ঘুরতে যাওয়া যায়...
আনন্দ উপভোগ করা যায় তা বোঝাবো... এভাবেই তো আমরা আছি... একে অপরের খুব কাছাকাছি...
ভালো থাকিস রে আমার ফাগুন...
লেপ্টে থাকিস আমার হলুদ সবুজে ঘেরা শাড়ির প্রতিটি ভাজে ভাজে...
ছুঁয়ে থাকিস আমার কাজলে আর কপালের কালো টিপে...
মুচকি হাসিস আমার ঠোঁটের লিপ্সটিকে...
দস্যুপনা করিস আমার চুলের ক্লিপের বাইরে থাকা খোলা চুলের সাথে...
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



