somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেবো তোকে নীল চুড়ি... নীল টিপ... নীল লিপ্সটিক...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খুক খুক আমি না এখনো বুঝে পাই না রে পাগ্লু!!! ভ্যালেন্টাইনে নীল চুড়ি... সেই মেসেজটা এখনো আমাকে প্রতিবার অবাক করে...
সেই রাত এর ধামাকা গত হওয়া সব রাতের থেকে অন্যরকম ছিলো... যেটার ভালোলাগার রেশ এখনো কাটেনি।।
আমি যখন বললাম- ওরে পাগলা... ভ্যালেন্টাইনে লাল দিতে হয় রে...!! তোর সেই বিটকেলে হাসি... বিটলেমী কথা... “ আমার ইচ্ছা...” !!
আচ্ছা শোন, এবার কি করা যায় বল তো...? গিফট গিফট করে তো মাথা খারাপ করে দিলি!! কিনেছি তো তর গিফট...! সাদা পাজমা আর নীল পাঞ্জাবি/ নীল চেকের শার্ট ... আর ওড়নাটা নীল কিনেছি এবার... ! সেবার তুই আমায় নীলে রাঙিয়েছিলি... এবার আমি তোকে নীলে রাঙাবো বলে ঠিক করে রেখেছিলাম... !! তোর পারফিউম... নতুন ওয়ালেট... শেভিং লোশন সব আছে... ঘুম থেক উঠে ফ্রেশ হয়ে আমার দেয়া গিফট ছুঁয়ে এরপর নীল চেকের শার্টটা পড়ে অফিস যাবি...! কামলা দিবি... এর ফাঁকে আমাকে কিভাবে সময় দিবি সেটা তোর ব্যাপার... বিকেলে আমাকে বেড়াতে কোথায় নিয়ে যাবি সেটাও তোর ব্যাপার... হু...! কিছু বলবো না শুধু দেখবো তুই কি করিস...? ভুলে যাবি দেখে আগে ভাগেই মেসেজ পাঠিয়ে যদি লাপাত্তা থাকিস তাহলে কিন্তু তর খবর আছে...!!
শোন, বিকেলে আমরা সেই আগের মতই রিকশায় করে ঘুরতে বের হবো... পাশাপাশি বসে খুনসুটিতে মেতে উঠবো... আমার বেঁধে রাখা চুলের ফাঁকেই উড়তে থাকা কিছু চুল তোর চোখে মুখে দস্যিপনা করবে... আমি মুচকি মুচকি হাসবো আর তুই চুল টেনে ধরে হেচকা টান মারার ভয় দেখাবি... আমি চোখ রাঙাবো ... !! বটতলির সেই টং দোকানে দাঁড়িয়ে আগে এক কাপ চায়ে হুড়োহুড়ি করবো... এরপর এক বেগুনীতে কামড় বসাবো... ( যদিও আমি বেগুন খাই না তবু তোর খাতিরে সেটা মুখে নেয়ার ভান করবো...) ... ! এরপর আবার যাত্রা ... মেলাতে যাবো বুঝলি...! জানিস ই তো মেলা থেকে কাচের চুড়ি/ পায়েল/ আমার চাই... ! এরপর চরকি ( নাগরদোলা) সেটাতে উঠবো...! জানি তুই উঠতে চাইবি না...কিন্তু আমি তোকে জোর করে উঠাবো... চরকি বনবন করে ঘুরবে আর আমি চিল্লাবো-- আরো জোড়ে হেই ও... হেই ও...!! জানি তুই অবাক হবি... অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে থেকে হাসবি-- বলবি-- বাচ্চি মায়াবতীটা কবে বড় হবি রে তুই...? মেলা থেকে বোচকা বাচকি নিয়ে ফুচকার দোকানে যাবো... নিজের প্লেটেরটা রেখে তোর প্লেটে ভাগ বসাবো... এরপর টক ঝালে উঃ আঃ করতে করতে হাসতে হাসতে গড়িয়ে পড়বো... !!! ওই শোন... আসার পথে কিন্তু আমার আইস্ক্রিম চাই... খেতে খেতে আইস্ক্রিম তোর নাকে না ঘষা না পর্যন্ত মজা নাই... আমি জানি সেই ঘষে দেয়া আইস্ক্রিমের ক্রিম হাতে নিয়ে তুই আমার ঠোঁটে সেটা ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে উঠবি-- ভাবিস না প্রতিশোধ ছাড়া তোকে ছেড়ে দেবো... বলেই সেই বিটকেলে হাসি...! আমি চোখ রাঙাবো ... তোর পায়ে চিমটি কাটবো... পার্স থেকে সেফটিপিন বের করে বলবো-- এটা চিনিস এটা? আর এই যে আমার নখ...? মানচিত্র এঁকে দেবো একদম...হু...!
শোন যাওয়ার আগে সেই ওড়নাটা আমায় দিয়ে যাস... যেটা এতক্ষন তোর গলায় ছিলো...
জানিস ই তো- এতক্ষনে সেটাতে তুই তুই গন্ধটা লেগে গেছে...!
আমি জানি সেটা ফেরত দেয়ার আগে তুই বলবি-“ শালী গিফট দিইয়ে কেউ ফেরত নেয় এইটা তোরেই দেখলুম রে”
বলেই সেই ওড়নাটা আমার মাথায় ঘোমটার মত করে দিয়ে বলবি-- “ তুই কি আমার সব হবি...” ?
আমি আলতো করে তোর বুকের সাথে লেপ্টে গিয়ে শুধু বলবো--
“ চুপ থাক পাগলা... চুপ থাক...! অনুভব করতে দে তুই শুধু আমার...” .
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×