somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অঙ্গটা গোপন অঙ্গ কিন্তু অসুখটা গোপনের নয়.........

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

> মেয়েদের স্তন, যোনী, জরায়ু বিষয়ে কিছু লিখতে গেলে কিংবা পিরিয়ডের কথা লিখতে গেলেই এক শ্রেণীর পুরুষ হই হল্লা করে বলে- এসব গোপন অঙ্গ নিয়ে কথা বলার দরকার কি! গোপন অঙ্গ গোপন থাক!! কি মানসিকতা!
> অথচ এই গোপন অঙ্গের গোপনীয়তার কারনেই দেশে হাজার হাজার নারী মারা যাচ্ছে স্তন/ জরায়ু ক্যান্সারে! আক্রান্ত ৭০ ভাগ নারীই মারা যায় বিনা চিকিৎসায়! কারন কি জানেন? তারা সেই গোপন অঙ্গের অসুখের কথা মুখ ফুটে কাউকে বলে না! যখন একদম লাস্ট স্টেজ আসে তখন উপায় না দেখে বলে! ফয়াফল- মৃত্যু !
> আজ স্তন ক্যান্সার সচেতনতা দিবস! ইত্তেফাক এর ৩য় পেজে একটি লেখায় এসেছে “ আক্রান্ত বেশির ভাগ রোগীই মারা যায় বিনা চিকিৎসায় “ কারন অসুখ গোপন করা!
>> ওই যে আমাদের শেখানো হয়েছে স্তন/ যোনী/ জরায়ু এসব গোপন অঙ্গ ! এসব নিয়ে কারো সাথে কথা বইলো না! তাই সেই ছোটবেলা থেকেই এই গোপন অঙ্গ গোপনের সাথে সাথে এর কোন অসুখ হলে সেটাও মেয়েরা গোপন করে যায়! তাদের শেখানো হয় না- “ অঙ্গটা গোপন কিন্তু অসুখটা গোপনের নয়!
>>> এই আমি আমার এক বান্ধবী/ শিক্ষক/ প্রতিবেশীকে দেখেছি কি কষ্ট আর যন্ত্রণা নিয়ে তারা স্তন ক্যান্সারে মারা গেছে!তারাও গোপন করেছিলো, এরপর লাস্ট স্টেজে ধরা পড়ে, এরপর থেরাপি তারপর অসহ্য যন্ত্রণা নিয়ে তারা চলে যায় ওইপারে! অথচ প্রথম থেকেই সচেতন হলে বাঁচলেও কেউ বাঁচতে পারে!
>>>> তাই বলছিলাম- হে মহান পুরুষেরা নারীর স্তন/ যোনী/ জরায়ু/ পিরিয়ড এসব বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে যদি কিছু লেখা আসে আপনারা ফাল পারিয়েন না! বরং সহযোগিতা করুন! ও হ্যাঁ - ছেলেরা নিঃসংকোচে নিজের মা/ বোন/ বউ কে সচেতন করুন... যেন তারা এই গোপন অঙ্গের কোন অসুখকে গোপন না করে! কারন প্রাথমিক পর্যায়ে স্তন বা জরায়ু ক্যান্সার ধরা পড়লে ৯০ শতাংশ নিরাময় সম্ভব ! আবার পিরিয়ডকালীন সচেতনতা শহুরে জীবনে থাকলেও গ্রামীণ জীবনে এখনো মেয়েরা কাপড় গুঁজে সেই সময় পার করে! এই ব্যাপারে যখন-ই কেউ প্যাড এর ব্যবহার নিয়ে লিখেছে, কিংবা সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করতে গেছে তখনো দেখেছি এক শ্রেণীর পুরুষ লিখেছে- প্যাড এর কথাও কইতে হইবো!! হা মরণ! এই যামানার মানুষগুলো নামেই শিক্ষিত কিন্তু কামে না-- পিরিয়ড এর সময় প্যাড ব্যবহার করা কিংবা সে সময়ের সচেতনার লক্ষে কাজ করাও যে একটা শিক্ষার মধ্যে পড়ে তা ওই ফাল পারা পুরুষেরা বোঝে না!!
>>>> যাক গা-- লিস্টের মেয়েদের বলবো- অঙ্গটা গোপন অঙ্গ হতে পারে কিন্তু অসুখটা গোপনের নয়! তাই নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন! স্তনে কোন প্রকার অস্বাভাবিকতা দেখা দিলে সাথে সাথে পরিবারের কাউকে জানিয়ে ডাক্তারের পরমার্শ নিন... যদি বাঁচতে চান এসব গোপন অসুখ থেকে তবে তা গোপন না রেখে নির্দ্বিধায় বলে দিন ডাক্তারের কাছে!! নিজে ভালো থাকুন অন্যকেও সচেতন করুন!

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮
১৯টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×