বেশিরভাগ মেয়ের ব্যাগ ভর্তি থাকে মেকাপ কিটস দিয়ে! লোকালি চলাফেরা করতে, কর্মস্থলে যেতে কিংবা লং রুটে কোথাও যেতে হলে! অথচ এই মেকাপ কিটস এর থেকে বেশি প্রয়োজন ফার্স্ট এইড কিটস এন পিরিয়ডিক্যাল কিটস ( পিরিয়ডকালীন ব্যবহৃত জিনিস রাখা) সাথে রাখা ! এবং এখন এমন একটা সময় এসেছে যখন নিজের নিরাপত্তার জন্য মরিচের গুড়ার পানি, ছোট চাকু/ কাঁচি / সেফটিপিন এমন টাইপের কিছু জিনিস রাখা!
আমি কর্মস্থলে যাওয়ার জন্য ব্যাগে- একটা চিরুনীই শুধু রাখি আর কর্মস্থলের প্রয়োজনীয় জিনিস পত্র ছাড়া থাকে ফার্স্ট এইড কিটস এন পিরিয়ডিক্যাল কিটস! এবং অবশ্যই পিরিয়ড টাইমের আগে থাকি আরো বেশি সচেতন এবং নেই কিছু এক্সট্রা ব্যবস্থা! লোকালি চলাফেরা করতে যেসব ব্যাগ ইউজ করি সেখানেও থাকে আমার একই ব্যবস্থা! যেন চলতে গিয়ে হুট হাট লজ্জায় না পড়ি কিংবা কোন দুর্ঘটনা ঘটলে যেন ফার্স্ট এইড কিটস সাথে সাথে হাতের কাছে পাই...
আর লং রুটের জার্নিতে তো আরো বেশি সচেতন হই! ব্যাগ ভর্তি মেকাপ কিটস না রেখে আগে ফার্স্ট এইড কিটস এন পিরিয়ডিক্যাল কিটস এর ব্যবস্থা করি!
পিরিয়ডিক্যাল কিটস ( পিরিয়ডকালীন ব্যবহৃত জিনিস ) এর প্রসংগ আনার কারন- ইত্তেফাকের আজকের মহিলা অঙ্গনের একটি লেখা!! সময় এসেছে সচেতন হবার এবং সমস্ত জড়তা ভাঙ্গার! নিজেরটা নিজেকেই বুঝতে হবে মেয়ে---!! ইত্তেফাকের লেখাটার লিংক !
http://www.ittefaq.com.bd/print-edition/mohla-aongon/2018/04/23/272431.html
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





