somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার চোখ এত লাল কেন?নির্মলেন্দু গুণ + গুণ অফ আদার পিপল !!

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বলছিনা ভালোবাসতেই হবে,আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।


নির্মলেন্দু গুণ সাহেবের এই কবিতা কম বেশি সবাই জানি। কিন্তু আজকাল বড় বেশি রকমের লেখালেখি হচ্ছে এই কবিতাকে ঘিরে। আসল কবিতাটা পুরো দিলাম না। লম্বা হয়ে যাবে। আর মূল যে কবিতা সেটা যখন তখন পাওয়া যাবে, কিন্তু সেটা বদলে যে লেখাগুলো করা হয়েছে, সেটাই এই পোস্টের ক্ষেত্রে মুখ্য। তাই আগেভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি, বোথ ফ্রম নির্মলেন্দু গুণ অ্যান্ড হিজ পোয়েম লাভারস।

প্রথমেই ফেসবুকে কে কথা কয় নামে পরিচিত শাহ্রিয়াজ ভাইয়ের লেখা ঃ

আমি বলছি না আমার সাথে গোসল করতেই হবে ,
আমি চাই কেউ একজন আমার জন্য লুঙ্গী,
গামছা নিয়ে অপেক্ষা করুক,
শুধু আলনা থেকে লুঙ্গী,গামছা খুজে দেবার জন্য।
একা একা লুঙ্গী,গামছা খুজতে খুজতে আমি এখন
ক্লান্ত ।

আমি বলছি না আমার সাথে গোসল করতেই হবে,
আমি চাই কেউ আমার গোসলের পানি গরম করে দিক ।
আমি কষ্ট করে কাউকে টিউবওয়েল চেপে পানি ভড়তে বলছি না,
আমি জানি, এই বাথটাব শাওয়ারের যুগ
নারীকে মুক্তি দিয়েছে টিউবয়েল চাপার দ্বায়
থেকে।

আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক : আমার সাবান লাগবে কি না,শ্যাম্পু লাগবে কি না,
পিঠটা ডলে দিতে হবে নাকি।
নিজের লুঙ্গী,গামছা আমি নিজেই ধুতে পারি ।

আমি বলছি না আমার সাথে গোসল করতেই হবে,
আমি চাই কেউ একজন আমার গোসলের পানি গরম করে দিক।
কেউ আমাকে তারাতারি গোসল করতে বলুক।
গোসলের সঙ্গী না হোক,কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক : ''তুমি এত গোসল কর কেন ?''

তারপর ট্রায়াল ভার্সন এর টাইমলাইন থেকে নেয়া এই লেখা ঃ

আমি বলছিনা লাইক দিতেই হবে, আমি চাই
কেউ একজন সিঙ্গল থাকুক
শুধু আমার রিলেশনশীপ স্ট্যাটাস চেঞ্জ করার জন্য
“ইন এ রিলেশনশীপ” “এনগেজড” দেখতে দেখতে আমি ক্লান্ত

আমি বলছিনা লাইক দিতেই হবে, আমি চাই
কেউ আমার জন্য ইনবক্সে অপেক্ষা করুক
আমি কমেন্টের ফুলঝুরি নিয়ে
স্ট্যাটাসে বসে থাকতে বলছিনা

আমি জানি, এটা ইন্টারনেটের যুগ
নারীকে মুক্তি দিয়েছে একটিমাত্র রিলেশনে আবদ্ধ থাকার দায় থেকে
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক;
আমার পেজ লাগবে কিনা, আমার গ্রুপ লাগবে কিনা
প্রোফাইল-টাইমলাইন...ওসব নিজেই সামলাতে পারি

আমি বলছিনা লাইক দিতেই হবে, আমি চাই
কেউ একজন আমার ভেতরের স্ট্যাটাস দেখুক, কেউ আমাকে পোক দিক
ভার্চুয়াল ইমো'তে চুমু না দিক, কেউ অন্তত আমাকে জিজ্ঞাসা করুক;
“তোমার রিলেশনশীপ স্ট্যাটাস এখনো সিঙ্গল কেন ?”




নেক্সট, স্যুডো ল্যাব থেকে নেয়া হাসান মাহমুদ তুষার এরঃ

আমি বলছিনা আমার উপর ক্রাশ খেতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য পেজের ইনবক্সে মেসেজ করুক,
শুধু মনের দরজা খুলে দেবার জন্য।
পেজের পোষ্টে নিজের নাম খুঁজতে খুঁজতে আমি এখন ক্লান্ত।

আমি বলছিনা আমার উপর ক্রাশ খেতেই হবে, আমি চাই
কেউ আমাকে হাই হ্যালো বলুক। আমি ল্যাপটপ হাতে নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছিনা,
আমি জানি, এই লুলামীর যুগে
নারীকে মুক্তি দিয়েছে একজনের উপর ক্রাশ খাওয়ার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক:
আমি ভালো আছি কিনা, ফেসবুকে আমার একা লাগে কিনা।
নিজের খেয়াল আমি নিজেই রাখতে পারি।

আমি বলছিনা আমার উপর ক্রাশ খেতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য পেজের ইনবক্সে মেসেজ করুক,
কেউ আমাকে পোক দিতে বলুক।
ভালোবাসার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক: তুমি এত কিউট কেন?


ফাইনালি, একজন আরমান ভাইয়ের লেখা। অবশ্য অন্যদের মতো তিনি কথাগুলো বদলে দেননি। উৎসাহিত হয়ে লিখেছেন। সরি আরমান ভাইয়ের, অনুমতি ব্যতীত কবিতা পোস্টে ইনক্লুড করে দিয়েছি। আই থিংক বড় ভাইয়ের কবিতা চুরির অপরাধে আর যা কিছুই হোক, ফাঁসী হবেনা। :P


আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে,
আমি চাই তুমি শুধু আমার পাশে থাকো।
দুঃখের সময় অন্তত আমার হাতটা চেপে ধরো।

আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে,
আমি চাই যখন আমার চোখদুটো লাল-
তখন আমার বুকে তোমার মাথা রাখো।

আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে,
আমি চাই তুমি আমার সাথে অনেকটা পথ হাঁটো।
যখন ক্লান্ত হবে আমার কাঁধে তোমার মাথা রাখো।

আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে।
তবুও মনের মাঝে সুপ্ত এক আকাঙ্খা,
তুমি আমাকে নিখাদ ভালোবাসো !


অল ক্রেডিট গোজ টু নির্মলেন্দু গুণ দাদা। এরকম একটা লেখা যেটা সবাইকে কম বেশি কবি বানিয়ে দেয়।
( একজন আরমান আর শাহরিয়াজ ভাই ছাড়া বাকিদের চিনি না। সবার কাছে ক্ষমাপ্রার্থী )


১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×