দেশে প্রায় দুই মাসের ছুটি কাটিয়ে চলে যাচ্ছি আগামীকাল . . . খুব কষ্ট লাগছে. . . বাবা, মা, ভাইরা, ভাবী, ছোট ভাইদের স্ত্রী, ভাতিজা, ভাতিজি সবার সাথে এতো আনন্দ করতে করতে কখন যে দুই মাসের ছুটি শেষ, টেরই পেলাম না।
খুব যে দুরে যাচ্ছি তাও নয়, এইতো মালোয়েশিয়া. . . ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়ী কুমিল্লা যাওয়ার অনেক আগে চলে যাওয়া যায়, আসাও যায়, আমার স্ত্রী, পুত্র ও আমার সাথে থাকে... ইমোশোনাল হওয়ার কোন কারণ নাই...কিন্তু প্রতিজ্ঞা করেছি এবার দুই বছর পরে আসব কারণ পি.এইচ.ডির অর্ধেক শেষ..বাকী অর্ধেকটা খুব মনোযোগ দিয়ে শেষ করতে চাই। একারণেই কি কষ্ট লাগছে?
কোনমতেই সবার কান্নাভেজা চোখ দেখতে ভালো লাগছে না . . . এই আমাদের বাংলাদেশ...মানুষের মাঝে এতো মায়া মমতা আর কি কোথাও আছে? যতোসব হাবিজাবি ইমোশোন...
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



