কোটা সিস্টেম নিয়ে গত কযেকদিন অনেক কচকচানি শুনলাম।অনেক কিছু বলার ইচ্ছা ছিল তাও চুপ করে গেছি। আজকে সকালে কাজে বের হব ভাবলাম একটু ফেসবুক এ ঢুকে দেখি। ঢুকেই কিছুক্ষণ পর জানলাম কালকে কিছু শিক্ষিত ছেলে-মেয়ে শাহবাগ এ স্লোগান দিয়েছে "মুক্তিযোদ্ধার দুই গালে জুতা মার তালে তালে " প্রথমে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল।কারণ দেশে এমন অনেক কিছুই এখন ঘটছে যা কোনো দল বা গোষ্ঠী কাজ বলে চালানো যায়না। একদল আরেক দল এর দোষ দেয়ার জন্য লোক ভাড়া করেও করাচ্ছে। এটা জামাতের কাজ হতে পারে বলে আমার অনেক বন্ধু আমাকে বুঝাচ্ছে।হতেও পারে নাও হতে পারে।কিন্তু সব প্যাঁচানো রাজনৈতিক চিন্তা বাদ দিলে একটা কথাই মনে বারবার আসে যারা এই স্লোগান দিচ্ছিল তারা ভেবে দেখেছে যে এত স্বাধীনভাবে চিন্তা-ভাবনা ছাড়া এই স্লোগান তারা কাদের কল্যাণে দিতে পারছে। সেইসব মুক্তিযোদ্ধাই এখন দুই গালে জুতা খাওয়ার যোগ্য হয়ে গেল। মুক্তিযোদ্ধারা কোনো কিছুর আশায় যুদ্ধ করেছিল কি? না এই মাসিক নগন্য ভাতা না এই কোটা, এসব কিছুই তাদের মাথায় ছিল না যুদ্ধের সময়ে। ছিল সুধু দেশকে মুক্ত করার ইচ্ছা। কোনো সরকার এ তাদের জন্য কিছুই করেনি। দেশের সর্বোচ্চ সম্মানিত এই লোক গুলোকে অল্প কিছু সুবিধা দিয়ে শুধু কষ্টই দিয়েছে। ভাতা তুলতে গিয়ে ব্যাঙ্ক পিওন এর কটু কথা শোনা বা কোটার কারণে অপমান ( নকল মুক্তিযোদ্ধা ছিল বা এমন সের্তিফিকেট কিনতে পাওয়া যায় ) কষ্ট বাড়ানো ছাড়া এখন পর্যন্ত কিছুই করেনি।
তারা বা তাদের সন্তানেরা অপমান এর কথা কোথায় কে বলবে জানেনা কারণ সব সরকার ই এ ব্যাপারে চরম উদাসীনতা দেখিয়েছে। আজকের বিরোধী দল তো রীতিমত সার্টিফিকেট বিক্রি করেছিল।এই সরকার অনেক মুক্তিযোদ্ধার পুনর্বাসন এ বেশি মনোযোগ দিলে ভালো হত। মুক্তিযোদ্ধার নাতি নাতনি দের পর্যন্ত সুবিধা দিয়ে সরকার অনেকের মন কষ্টের কারণ হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও তাদের একটু সুবিধা দেয়া হোক র না হোক তাদের অপমান করতে সবাই রাজি সেটা এবার প্রমান হলো। ব্যাপার গুলোকে একটা প্যাটার্ন আনার জন্য সবাই বুদ্ধি দিতে পারে। কিন্তু তা না করে সবাই মুক্তিযোদ্ধা কোটার পুতু মারতে নেমে গেছে। মহিলা কোটা,আদিবাসী কোটা, জেলা কোটা এমন কি সুপ্ত মন্ত্রী এম পি বা মামা চাচা কোটা নিয়েও বলার সাহস বা ইচ্ছা এসব ছেলে মেয়ের আছে বলে মনে হয়না। কারণ এসব কোটার সুবিধা এক সময় না এক সময় নিয়েছে বা নিবে। যারা কালকে স্লোগান দিয়েছে তাদের এই টুকুই বলব এই লোক গুলি যুদ্ধ না করলে এখন হয়ত তোমাদের মা ও বোনেরা কোনো পাকিস্তানি বা বিহারীর বিছানা গরম করত।
বি সি এস এবার ৮ হাজার জন তো কোটা ছাড়াই চান্স পেয়েছে। তারা মেধাবী না? শুধু মুক্তিযোদ্ধা কোটার কারণেই এইসব স্লোগানদাতা অদম্য মেধাবীরা(!!!) চান্স পায় নাই? নিজে যোগ্য না হয়ে এসব স্লোগান দিয়ে লাভ নাই। রেজাল্ট পরবর্তন করে যদিও নেয়া হয় এসব অদম্য মেধাবীরা লিখিত দিয়েই ঝরে যাবে আশা করা যায়। কারণ তারা তো কোটা ছাড়া যারা এবার চাঁদ পেয়েছে তাদের থেকে পিছিয়েই আছে। এখন পর্যন্ত আমি বা আমার পরিবারের কেউ ই আমার বাবার ( যে নিজেও তার মেডিকেল থেকে পালিয়ে যুদ্ধে গিয়েছিল ) কল্যাণে পাওয়া এই কোটা ব্যবহার করিনি। কারণ আমরা ভাই বোনেরা কেউ ই স্লোগান দাতা দের মত অদম্য মেধাবী না, একদম সাধারণ মেধাবী। তাই কোটা ছাড়াই দেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান গুলো থেকেই আমরা পড়াশুনা শেষ করেছি। কিন্তু সরকারের কোটার কারণে গত কযেকদিন এ অনেক কথাই হজম করতে হচ্ছে।
আমার এক বন্ধু অবশ্য আজকে নিজেই বলেছে তাকে যেন গালি দেয়া হয় কারণ সে মুক্তিযোদ্ধার সন্তান।সরকার এর দেয়া এসব ছোট্ট সুবিধা সেও কখনো নেয়নি। কিন্তু মানুষের কথা কারণে দুখ্হ করেই হয়ত বলছে গালি তার প্রাপ্য। গালি আমার প্রাপ্য কারণ যে দেশে দেশের সূর্য সন্তানদের বিরুদ্ধে স্লোগান হতে পারে সে দেশে গালি খাওয়া আমার ও ভাগ্য। তাই ভাই ও বোনেরা শুরু করেন গালি দেয়া।
ডাক্তার আইজুর এই কথাটা আবার ব্যবহার করতে হচ্ছে "বাংলাদেশে কোনো মানুষ থাকেনা , এই দেশ চুতিয়াদের "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


