
কে তুমি?
কেনও এসেছিলে??
আমি তো তোমাকে কখনো ডাক দিয়নি। তোমায় নিয়ে কখনো ভাবেনি।
তবুও তুমি এসেছিলে।
তোমাকে বারণ করার বা কাছে রাখার কোনটির সাধ্যি আমার ছিলো না।
আমার অনিচ্ছা স্বত্বেও, আমাকে ভাসিয়েছিলে তোমার হৃদয় চোখের অতল সমুদ্রে। আমি তো চাইনি ভাসতে?
আমাকে পাগলের মত ছুটিয়ে নিয়ে চলেছো তোমার ঐ অক্লান্তহীন চরম দূরন্তপনার মাঝে।
কেন?
কেন এ ছুটাছুটি??
আমি তো চাইনি এসবের সাথে পরিচিত হতে। আমি সবসময় চেয়েছি কিছু কথা ও কিছু ভাবনা থাকুক না আমার নিজের একান্ত অন্তরালে। নাই ওটা আজীবনই অপরিচিত রাখলাম। সবার সবকিছু জানার কি খুব দরকার আছে।
তবে কেন আজ এ বিচ্ছেদের কথা আসছে? তবে এ কি তুমি সবসময়ই নিজের ভাবনার স্বার্থের কথা ভেবেছো? হয়তো এটা তোমার অগোচরে তোমার মধ্যে তিলে তিলে জন্ম দিয়েছো?
হয়তোবা এটা আমার কোন কিছুর কমতি ছিলো তোমার জীবনে? নয়তোবা কেন তা এসময় এসে তাসের ঠুনকো ঘরের মত ভেঙে গেল। না এটাই আমাদের পথের মাপকাঠি হয়ে দাড়িয়েছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

