
সাগরের বুকে গর্জে উঠা ঢেউয়ের ঝাপটা কে পাহাড় প্রতিনিয়ত জানিয়ে দিচ্ছে, পাথর দিয়ে গড়া মোর দেহতে তোর এ আঁচরের আঘাতের সৌন্দর্য আমাদের অস্তিত্ব ছাড়া অসম্পূর্ণ।
পাহাড়ের বুক চিরে সবুজ গাছপালার মধ্যে দিয়ে ঝরনার পানি নেমে আসার যে সৌন্দর্য তা তাদের দুজনের অস্তিত্ব ছারা অসম্পূর্ণ।
দিনের এই সৌন্দর্যকে রাত প্রতিনিয়ত নির্দিষ্ট সময়ে এসে জানিয়ে যাচ্ছে আমরা ছাড়া আমাদের এই সৌন্দর্য অসম্পূর্ণ।
বিন্দু বিন্দু বাষ্প হওয়া পানি থেকে সৃষ্ট, মেঘ থেকে ফোঁটায় ফোঁটায় ঝরা বৃষ্টির পানি দ্বারা মাটিকে কর্দমাক্ত করার মধ্যে বর্ষাকালের যে সৌন্দর্য তা তাদের অস্তিত্ব ছাড়া অসম্পূর্ণ।
এমন হাজারো সৌন্দর্য একজন ছাড়া অপরজন অসম্পূর্ণ। শুধু তোমাকেই বুঝাতে পারি নাই,তোমাকে ছাড়া আমার জীবনের এই সকল সৌন্দর্যের আধার অসম্পূর্ণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

