পিতা
====
( সদ্য পিতা হলেন পিয়াল ও এস্কিমো / দুই প্রিয় ব্লগার কে)
----------------------------------------------------------------
শব্দের সন্ধানে হেঁটে যান প্রিয় পিতামহ
তাঁদের পায়ের ছাপে ভেসে যায় কাল বৃন্দাবন
আমিও খুঁড়েছি কতো শিলাবুকে সমান দহন
দেখেছি ঋতুর বীজে সূর্যের সবুজ বিগ্রহ।
জ্বলে উঠে এই ভূমে দাঁড়িয়েছি আরো বহুবার
কবির আকাশ থাকে স্মৃতিময় নিজ করতলে
ডাক দিলে কাছে আসে যদি কোনো মহান সকালে
তবেই নমিত সুখে সাথী হয় প্রেমের আঁধার।
প্রজন্ম প্রভায় তাই আমরাও বুনি কিছু বীজ
রেখে যাই দায়দেনা হাতে হাতে,নীল জলছাপে
এবং কিনার ঘেঁষে বয়ে যাওয়া নদীর আলাপে
উষ্ণ আমিষ থেকে জমে উঠা হলুদ খনিজ।
সবশেষে মিশে যাই অনাগত পথের নয়নে
এ কথা সবাই জানি আয়ু ফিরে গ্রহের বয়নে।
আলোচিত ব্লগ
আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।