আইন প্রয়োগে সতর্কতা ও সামাজিক প্রত্যয়ের অবক্ষয়
ফকির ইলিয়াস
=======================================
রাষ্ট্রীয় আইন ও নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব কাউকে না কাউকে নিতে হয়। তা না পারার দায়ও কারও কারও থাকে। আইন থাকবে আর তার প্রয়োগ হবে না, তা কোন রাষ্ট্রের মানুষই মেনে নিতে পারে না। নেয়ার কথাও নয়। কোন রাষ্ট্রে যখন ঘাটে ঘাটে মুনাফাখোর, কালোবাজারি, চাঁদাবাজরা ঘাপটি মেরে থাকে তখন প্রশাসকদের সদা সতর্ক থাকতে হয়। অথবা এদের সঙ্গে আপস করে হাত মেলাতে হয়। আর অপশক্তির সঙ্গে হাত মেলানোর পরিণাম গোটা রাষ্ট্র ব্যবস্থার জন্য অশুভ বার্তা বয়ে আনে।
বহু প্রত্যাশার পরও বাংলাদেশে দ্রব্যমূল্যের গতি পবিত্র রমজান মাসে নিয়ন্ত্রিত ছিল না। কেন ছিল না? বাণিজ্যমন্ত্রী বড় বড় বুলি আওড়ালেন। কিন্তু চিনির দাম কমল না বরং বাড়ল কোন কোন অঞ্চলে। সিয়াম সাধনার মাসকে অনেক অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার মাস হিসেবেই বিবেচনা করেছে। এই মানসিকতা, এই সামাজিক প্রত্যয়ের অবক্ষয় গোটা জাতি, পুরো রাষ্ট্র ব্যবস্থার জন্যই বেদনাদায়ক।
ধরা যাক এক ট্রাক কাঁচা শাক-সবজির কথা। বাংলাদেশের কোন প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এই ট্রাকটি কোন প্রধান শহরে এসে পেঁৗছতে কয়েকবার চাঁদাবাজদের মুখোমুখি হয়। ফলে শহরে পেঁৗছে এক কেজি টমেটোর মূল্য বেড়ে যায় পাঁচগুণ। এই যে চাঁদাবাজ এরা কারা? এরা কি আইন প্রয়োগকারী সংস্থা দ্বারাও কোন কোন ক্ষেত্রে লালিত? তা দেখার জন্যও একটি মনিটরিং টিম সরকারের থাকা উচিত।
আমরা প্রতিদিনই টিভিতে দেখছি দেশের প্রভাবশালী মন্ত্রীরা নানা আশার বাণী শোনাচ্ছেন। কিন্তু সে আশার বাণী কি আইন সিদ্ধভাবে প্রয়োগের ব্যবস্থা হচ্ছে? না, হচ্ছে না। যদি হতো তবে ঈদ কিংবা পুজোকে পুঁজি করে বাজার দখলের অপতৎপরতা চালাত না একটি চক্র।
প্রতিটি অঞ্চলে কারা কালোবাজারি, কারা মজুদদার, কারা বাজার সিন্ডিকেটের হোতা তা সরকার যেমন জানে, তেমনি জানে জনগণও। জনগণ সুবিচার পায় না বলেই ফরিয়াদ করা থেকে বিরত থাকে। সামাজিক অবক্ষয় রোধে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সরকারকে মাঠ পর্যায়ে উদ্যোগী হতে হবে।
বর্তমান মহাজোট সরকারের অন্যতম অঙ্গীকার ছিল, ঘরপ্রতি একজন করে বেকার মানুষকে চাকরি প্রদান করা। পত্রপত্রিকার সংবাদ অনুযায়ী জানা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে সরকার এক লাখ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়েছে এই এক লাখ লোক নাকি সবই সরকার দলীয় সমর্থক। বিরোধীদলের কেউ কেউ এমন অপপ্রচার চালাতে শুরু করেছে যে, রাষ্ট্রের শীর্ষ স্থানীয়রা নিজেদের লোকদেরই চাকরি দিচ্ছেন!
বিএনপি-জামায়াত জোট সরকার দেশের বিভিন্ন সেক্টরে নিজেদের পোষ্য-অনুগতদের চাকরি দিয়ে রেকর্ড স্থাপন করেছিল। পুলিশ বিভাগে তারা নিজেদের ক্যাডারদের নিয়োগ দিয়েছিল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। সেই চক্রটিই এখন মহাজোট সরকারের বিভিন্ন নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছে।
লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার সমান। এমন একটি বুলি আমরা রাজনীতিকদের মুখে প্রায়ই শুনি। কিন্তু আসলে এই দেশে সব মানুষের অধিকার কি সমান? না, সমান নয়। উচ্চবিত্তের মানুষরা সব সময়ই বিশেষ সুবিধা পেয়ে থাকেন। আর নিম্নবিত্তের মানুষরা পায় চরম দুর্ভোগ। এই যে শ্রেণী বৈষম্য তা স্বাধীন বাংলাদেশে কমার কথা থাকলেও তা বেড়েছে বহুগুণ। আর এজন্য প্রধানত দায়ী দুর্নীতি এবং স্বজনপ্রীতি।
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে এক জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, 'পশ্চিমা শোষকরা আমাদের সব নিয়ে গেছে। কিন্তু এই দুর্নীতিবাজ, চোর, বাটপারগুলো রেখে গেছে আমার জন্য!'
বঙ্গবন্ধু ঠিকই অনুধাবন করতে পেরেছিলেন এই তস্কর শ্রেণীর দানবদের সামাল দিতে না পারলে প্রকৃত সোনার বাংলা গড়া সম্ভব নয়। বঙ্গবন্ধুকে ডুবাতে সেই পা-চাটা দুর্নীতিবাজরা তৎপর ছিল সব সময়। তারা বঙ্গবন্ধুকে প্রকৃত অবস্থা জানতে দেয়নি কখনই। শাক দিয়ে মাছ ঢেকে বঙ্গবন্ধুকে বুঝাতে চেয়েছে, সবই ঠিক আছে। আমার খুব সন্দেহ হচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বর্তমান অবস্থা অনুধাবন করতে পারছেন তো? তাকে সবকিছু ঠিকঠাক মতো জানানো হচ্ছে তো? নাকি তোষামোদীর দেয়াল তৈরি করে তাকে আড়াল করে রাখা হচ্ছে প্রকৃত অবস্থা।
আমরা একটি কথা জানি বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশে দলের যারা রাষ্ট্র চালান তারা দল চালান না। দল জয়ী হলে একটি টিম সিলেক্ট করে দেয়। সেই টিম রাষ্ট্র চালায়। দল চালান অন্য অভিজ্ঞ রাজনীতিকরা। তারা সরকারকে হুশিয়ার করে দেন। গাইড লাইন তৈরি করে দেন। বাংলাদেশে সে ব্যবস্থা নেই। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী বিধায় মূল কর্তৃত্বের শক্তিটি তার হাতেই। ফলে এই মূল শক্তির চারপাশে চাটুকার তৈরি হয় খুব সহজে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে নজর দিলে দেখা যাবে শেখ মুজিব, খালেদা জিয়া এবং শেখ হাসিনার তিনটি নির্বাচিত সরকারই সব সময় থেকেছে সেই তোষামোদকারীদের তৈরি দেয়াল বেষ্টিত। সামরিক শাসক জিয়া এবং এরশাদ প্রথম দিকে সামরিক শক্তির জোরে কিছুটা দূরত্ব বজায় রেখে চলতে সচেষ্ট হলেও পরে এরা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন অধিক হারে। এর অন্যতম কারণ ছিল ক্ষমতায় টিকে থাকা। গণতন্ত্রকে হত্যার মাধ্যমে হলেও।
বর্তমান মহাজোট সরকারের মন্ত্রীরা কথায় ও কাজে কতটা সঙ্গতি রেখে চলছেন এর মূল্যায়ন সব সময়ই করা দরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। কারণ রাষ্ট্রের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে এই মহাজোট সরকারকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদে তরুণদের স্থান দিয়ে দলের কাউন্সিলে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বের প্রাধান্য দিয়ে চমক সৃষ্টি করেছেন। কিন্তু মনে রাখা উচিত রাজনৈতিক অভিজ্ঞতারও একটি বিশেষ মূল্য রয়েছে। দীর্ঘদিনের অর্জিত রাজনৈতিক প্রজ্ঞা এবং মেধার মূল্যায়নও হওয়া উচিত। তারুণ্যের আবেগ দিয়ে যে মন্ত্রিত্ব করা যায় না, সে প্রমাণ ইতোমধ্যে দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদপ্রাপ্ত তরুণ রাজনীতিক তানজিম আহমদ সোহেল তাজ এমপি। তার ক্ষোভ-দুঃখ তিনি দলীয় ফোরামে না বলে বিদেশে এসে বিবৃতি দিয়ে পদত্যাগ করার কাজটি সঠিক ছিল কি না তা সময়ই প্রমাণ করবে।
কোন রাষ্ট্রে নাগরিক দুর্ভোগ বাড়লে এর দাবদাহ ক্ষমতাসীনদের গায়ে লাগে। তাই সরকারের উচিত জনতা প্রত্যাশা-প্রাপ্তির বিষয়ে সচেতন থাকা। আবারও বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেয়ালঘেরা তোষামোদকারীদের বেষ্টনীতে থাকেন তবে তিনি ভুল করবেন। গণমানুষের প্রত্যাশা পূরণে তাকেই সক্রিয় থাকতে হবে সবচেয়ে বেশি।
-------------------------------------------------------------------
দৈনিক সংবাদ। ঢাকা। ২৫ সেপ্টেম্বর ২০০৯ শুক্রবার প্রকাশিত
ছবি- সেন্ডরাপ পার্টভেড
আইন প্রয়োগে সতর্কতা ও সামাজিক প্রত্যয়ের অবক্ষয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
আজ সশস্ত্র বাহিনী দিবস।

আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।
আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।